Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নিজের জেলাতেই কর্মসংস্থানের সুযোগ, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির

পরিযায়ী শ্রমিকদের এবার আর ভিন রাজ্যে পাড়ি দেওয়ার দরকার নেই। নিজের এলাকাতেই মিলবে কাজ। 

 নিজের জেলাতেই কর্মসংস্থানের সুযোগ, পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 July 2025 19:39

দ্য ওয়াল ব্যুরো: পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) এবার আর ভিন রাজ্যে পাড়ি দেওয়ার দরকার নেই। নিজের এলাকাতেই মিলবে কাজ। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের (West Midnapore) উদ্যোগে এবং শ্রম দফতরের সহায়তায় এক অভিনব পদক্ষেপ, পরিযায়ী শ্রমিকদের জন্য তিন দিনের বিশেষ দক্ষতা প্রশিক্ষণ শিবির (Skill Development)।

এই প্রশিক্ষণ শিবিরটি আয়োজিত হয়েছে "উৎকর্ষ বাংলা" (Uttkarsh Bangla, Medinipur ITI) প্রকল্পের আওতায়, যেখানে রাজমিস্ত্রি ( Rajmistri Training) বা মেসোনারী ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার আগ্রহী পরিযায়ী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করা হচ্ছে। প্রশিক্ষণ শিবিরটি হয়েছে সরকারি আইটিআই কলেজ, মেদিনীপুরে।

প্রশিক্ষণের সূচনা করেছেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (দক্ষতা উন্নয়ন), শ্রম দফতরের যুগ্ম কমিশনার, কর্মসংস্থান বিভাগের অতিরিক্ত পরিচালক, আইটিআই-র অধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিকরা।

এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া পরিযায়ী শ্রমিকদের বলা হয়েছে, প্রশিক্ষণ শেষ হলে তাঁদের পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার সার্টিফিকেশন করা হবে। এর ফলে ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে এবং নির্মাণ খাতে উন্নত কর্মসংস্থানের সুযোগ মিলবে।

গুজরাত ফেরত শ্রমিক শেখ শামিমল বলেন, “আগে গুজরাতে কাজ করতাম, এখন এখানে প্রশিক্ষণ নিচ্ছি। আশা করছি, এবার নিজের এলাকাতেই কাজের সুযোগ মিলবে।”

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনও ফি লাগবে না। যে কেউ আগ্রহী হলেই নাম নথিভুক্ত করে অংশ নিতে পারবেন।  প্রশিক্ষণের মধ্যে থাকবে ব্যবহারিক মূল্যায়ন ও বিশেষজ্ঞদের থেকে হাতে-কলমে শেখানো প্রশিক্ষণ।

এই উদ্যোগ পরিযায়ী শ্রমিকদের মধ্যে যথেষ্ট উৎসাহ তৈরি করেছে। প্রশাসনের আশা, ভবিষ্যতে অন্য জেলাতেও এমন উদ্যোগ ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।


```