Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?' গুরুগ্রাম-রাজস্থানে বাঙালি নিপীড়ন নিয়ে প্রশ্ন মমতার

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, বাংলা ও বাঙালির উপর হামলা হলে তা আর চুপচাপ সহ্য করবে না বাংলা।

'ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?' গুরুগ্রাম-রাজস্থানে বাঙালি নিপীড়ন নিয়ে প্রশ্ন মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 July 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর ‘ভাষা সন্ত্রাস’ (Language terrorism), পরিচয় যাচাইয়ের নামে হেনস্থা এবং বেআইনি ভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ তুলে কেন্দ্র এবং বিজেপি-শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন টুইটে তিনি লেখেন, "ভাষা সন্ত্রাস বন্ধ হবে, কি হবে না?"

মুখ্যমন্ত্রীর অভিযোগ, হরিয়ানার  Gurugram) গুরুগ্রামের বিভিন্ন জেলা থেকে ধৃতদের বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ক্রমাগত রিপোর্ট পাচ্ছে। পরিচয় যাচাইয়ের অজুহাতে হরিয়ানা পুলিশ পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষদের আটক করছে বলে অভিযোগ। মমতা জানান, শুধু হরিয়ানা নয়, রাজস্থান (Rajasthan)-সহ অন্যান্য রাজ্য থেকেও এমন ঘটনা ঘটছে। 

ঘটনার প্রতিবাদে সোশ্যাল মাধ্যমে তিনি লেখেন, “সেই সব বাঙালি নাগরিকদের সব কাগজপত্র ঠিকঠাক ছিল। তবু তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। আমাদের আধিকারিকদের কাছে তাঁদের উপযুক্ত নথির কপি এসেছে।”

এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই ধরনের ভাষাভিত্তিক অত্যাচার, নিপীড়ন আমরা সহ্য করব না। দয়া করে বন্ধ করুন এই ভাষা সন্ত্রাস।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই ঘটনায় এখনও কেন্দ্র বা হরিয়ানা-রাজস্থান সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, বাংলা ও বাঙালির উপর হামলা হলে তা আর চুপচাপ সহ্য করবে না বাংলা।
 


```