গোপন ছবি দেখিয়ে পাড়ার বৌদির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির চেষ্টা! গ্রেফতার যুবক
শেষ আপডেট: 1 October 2023 16:30
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: প্রতিবেশী বধূকে দিনের পর দিন উত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মরিশদহ থানার পুলিশ। অভিযুক্ত ওই যুবকের নাম মলয় ঘোড়াই। তার বিরুদ্ধে অভিযোগ, পাড়ার এক বধূর অজান্তেই একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও করে তাঁকে উত্যক্ত করত মলয়। একই সঙ্গে সেগুলো ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির জন্য চাপ দিত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারিশদা এলাকায় মলয়ের বাড়ির। তার পাশের বাড়িতেই কয়েকদিন আগে বিয়ে হয়ে আসেন ওই মহিলা। অভিযোগ এরপরেই মলয়ের নজর পড়েছিল তাঁর দিকে। একাধিক সময় নানা বাহানায় মহিলার কাছাকাছি আসার চেষ্টা করছে সে। কিন্তু পাত্তা দিতেন না ওই মহিলা। অভিযোগ, ওই বধূর অজান্তেই তাঁর নগ্ন ছবি ক্যামেরাবন্দি করে রেখেছিল ওই যুবক। সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। এরপরেই মরিশদহ থানার দ্বারস্থ হন ওই বধূ। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও গ্রামের একাধিক মহিলার সঙ্গে এধরণের আচরণ করেছিল অভিযুক্ত। বারে বারে এমন অভিযোগ আসতে থাকায় গ্রামের মোড়লরা একটি সালিশি সভা বসান। সেখানে অভিযুক্তকে সর্তক করা হয়েছিল। তবুও যে স্বভাব বদলায়নি সেই যুবকের, এই ঘটনা তারই প্রমাণ।