Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

স্ত্রীকে পিটিয়ে খুন! নারী নির্যাতনের প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভে তেতে উঠল ভগবানপুর 

পুলিশসূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাস্তার কাজের শেষে বাড়িতে ফিরলে মহিলার স্বামী দিবাকর মণ্ডল মদ্যপান করে স্ত্রীকে বেধড়ক মারধর করে।

স্ত্রীকে পিটিয়ে খুন! নারী নির্যাতনের প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভে তেতে উঠল ভগবানপুর 

শেষ আপডেট: 19 October 2024 17:48

দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নির্মাণ শ্রমিক এক আদিবাসী মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তেতে উঠল ভগবানপুর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লক্ষ্মী সোরেন। 

পুলিশসূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাস্তার কাজের শেষে বাড়িতে ফিরলে মহিলার স্বামী দিবাকর মণ্ডল মদ্যপান করে স্ত্রীকে বেধড়ক মারধর করে। শনিবার ভোরে ঘুম থেকে না ওঠায় ডাক্তার ডাকেন স্বামী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান মারধরেই মৃত্যু হয়েছে ওই মহিলার।   

পড়শিদের অভিযোগের ভিত্তিতেই আটক করা হয় দিবাকরকে। দিবাকর ওই মহিলার তৃতীয় স্বামী বলে জানা গেছে। মৃত লক্ষ্মী সোরেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দাসপুরের বাসিন্দা ছিলেন। প্রতিবেশীরা জানান, কয়েক মাস আগে দিবাকরের সঙ্গে ফোনে পরিচয় হয়েছিল ওই মহিলার। তারপরেই দুই বাচ্চাকে নিয়ে দিবাকরের সঙ্গে পালিয়ে ভগবানপুরে চলে আসেন লক্ষ্মী সোরেন। কিন্তু কিছুদিন যেতেই শুরু হয় অশান্তি। তারপরেই এমন মর্মান্তিক পরিণতি। 

এই ঘটনা জানাজানি হতেই যত্রতত্র নারী নির্যাতন ও মহিলাদের খুনের প্রতিবাদে উত্তেজনা ছড়ায় গ্রামে। বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পরে পুলিশ তার স্বামীকে আটক করার পর খানিকটা প্রশমিত হয় বিক্ষোভ। পুলিশ দুটি শিশুকে উদ্ধার করে। দিবাকর অবশ্য স্ত্রীরে পিটিয়ে মারার অভিযোগ অস্বীকার করেছে। তাঁর দাবি, মাঝেমধ্যে অশান্তি হলেও তাঁর পক্ষে স্ত্রীকে পিটিয়ে মারা অসম্ভব।


```