
nandigram police station
শেষ আপডেট: 25 August 2024 12:40
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: তৃণমূল কর্মীকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটে নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চকে। আক্রান্তকে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যায় তেখালি ফাঁড়ির পুলিশ। আক্রান্ত তৃণমূল নেতার নাম গোপাল জানা।
তৃণমূলের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে গোপাল জানা নামে ওই কর্মীকে বিজেপির কর্মীরা মারধর করেছিল। এই ঘটনার পরে এফআইআর দায়ের করেছিলেন গোপাল। এর পরে বিষয়টি নিয়ে মামলা হয়। মামলা তুলে নেওয়ার চাপ দিচ্ছিল বিজেপি কর্মীরা। তবে কেস তুলে নেননি গোপাল। ফলে শনিবার বাড়ি ফেরার সময়ে গোপলকে মারধর করে বিজেপির ওই কর্মীরা।
গোপালের দাবি, তিনি তেখালি বাজার থেকে বাড়ি ফিরছিলেন সেই সময়ে বিজেপি কর্মীরা তাঁর রাস্তা ঘিরে ধরে। তাদের সরে যেতে বললে গোপালের পর চড়াও হয় তারা। এতে জখম হন গোপাল। তাঁর পা ভেঙে গিয়েছে।
স্থানীয়রা আক্রান্তের পরিবারকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করে। নন্দীগ্রাম থানায় খবর দেয়। এখন আপাতত নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গোপাল। যদিও বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে তাঁদের যোগ নেই। পুলিশ তদন্ত করছে সব ঘটনা সামনে আসবে।