Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ময়নায় মহিলার মুন্ডহীন দেহ উদ্ধারে তান্ত্রিক যোগ! তিনমাস আগে মিলেছিল আরও এক বধূর ধড়

রবিবার ময়নার রায়চকের চণ্ডীয়া নদীতে একটি বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। সেই বস্তা থানাতে নিয়ে এসে খুলতে তাজ্জব হয়ে যায় পুলিশ ।

ময়নায় মহিলার মুন্ডহীন দেহ উদ্ধারে তান্ত্রিক যোগ! তিনমাস আগে মিলেছিল আরও এক বধূর ধড়

ময়নায় মহিলার মুন্ডহীন দেহ উদ্ধার-প্রতীকী চিত্র

শেষ আপডেট: 21 January 2025 19:18

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: তিনমাসের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি। ফের এক বিবাহিত মহিলার বস্তাবন্দি দেহ মিলল পূর্ব মেদিনীপুরে। এবার ময়নার রায়চকে। ওই মহিলার মুন্ডুর খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে দুই জেলার পুলিশ। পরপর দুটি মুন্ডুহীন মহিলার বস্তাবন্দী দেহ উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন জেলা পুলিশ। 

রবিবার ময়নার রায়চকের চণ্ডীয়া নদীতে একটি বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। সেই বস্তা থানাতে নিয়ে এসে খুলতে তাজ্জব হয়ে যায় পুলিশ । মুন্ডু ছিল না। ছিল কেবল দেহ । শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। পুলিশের প্রাথমিক অনুমান ওই মৃতদেহটি জোয়ারের জলে ভেসে আসেনি। দুষ্কৃতীরা কোনও জায়গায় খুনের পর বস্তাবন্দি করে নিয়ে এসে নদীতে ফেলে দেয়।

এসডিপিওর নেতৃত্বে মঙ্গলবারও সবং থানা ও ময়না থানার পুলিশ একযোগে তল্লাশি চালায়। এখনও পর্যন্ত এই মহিলার পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে কোনও নিখোঁজ ডায়রিও করেননি কেউ। 

মাস তিনেক আগে রামনগর থানা এলাকায় বস্তাবন্দি এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। সেই খুনের কিনারা হয়নি এখনও। এবার ময়না থানা এলাকায় মিলল আরও এক মহিলার মুন্ডুহীন দেহ। রামনগরের ঘটনায় মহিলার মুন্ডু এমনভাবে ছেদ করা হয়েছিল তা দেখে তান্ত্রিক যোগ আঁচ করছেন পুলিশ কর্তারা। এরপর ময়নাতে ফের মুন্ডুহীন মহিলার দেহ উদ্ধারের পর তান্ত্রিক যোগ নিয়ে সন্দেহ আরও গাঢ় হয়েছে পুলিশের।


```