Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর তদন্তে কমিটি গঠন, রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের

এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার কারণেই মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর তদন্তে কমিটি গঠন, রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের

স্বাস্থ্য ভবন

শেষ আপডেট: 10 January 2025 14:58

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুতে তোলপাড়। স্যালাইন দেওয়ার পরই মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। শুধু তাই নয়, তাঁদের বক্তব্য গতকাল স্যালাইন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ৫ প্রসূতি। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে স্বাস্থ্যভবনও ঘটনার রিপোর্ট তলব করেছে। গোটা ঘটনার তদন্তের জন্য ১০ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। মেদিনীপুর মেডিক্যালে যাচ্ছে ড্রাগ কন্ট্রোলের টিমও। 

ঘটনার সূত্রপাত গতকাল। এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার কারণেই মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। শুধু তাই নয়, স্যালাইন নেওয়ার পর থেকেই আরও চারজন প্রসূতি অসুস্থ হওয়ার খবর সামনে আসে।

স্যালাইন নেওয়ার পর ৫ প্রসূতি অসুস্থ হয়ে পড়েণ। দু'জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের তড়িঘড়ি সিসিইউ-তে স্থানান্তরিত করা করা হলেও আজ অর্থাৎ শুক্রবার সকালে মামণি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয়। ঘটনার পর থেকেই উত্তজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। নিরাপত্তার স্বার্থে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।


```