Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মেদিনীপুরের হাসপাতালে বেআইনি ভাবে কাজের ভার, নিরাপত্তা এজেন্সির টেন্ডার বাতিল করল হাইকোর্ট

গোটা ঘটনা থেকে আদালতের পর্যবেক্ষণ, কোনও নিয়ম বা বিধি মেনে ওই কাজ হয়নি| প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের।

মেদিনীপুরের হাসপাতালে বেআইনি ভাবে কাজের ভার, নিরাপত্তা এজেন্সির টেন্ডার বাতিল করল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 29 October 2024 13:43

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা এজেন্সিকে বেআইনি ভাবে কাজের বরাত দেওয়ার অভিযোগ ছিল। সেই বরাত বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। ওই এজেন্সির নিরাপত্তা রক্ষীদের হাসপাতাল থেকে দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের।

মঙ্গলবার বিচারপতি শম্পা দত্ত পাল নির্দেশ দিয়ে বলেছেন, হাসপাতালগুলো থেকে ভ্রান্তি ভূষণ সিংয়ের নিরাপত্তা রক্ষীদের এখনই সরিয়ে দিতে হবে। বিচারপতি মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়ে বলেন, 'টেন্ডারে উত্তীর্ণ ব্যক্তিকে সরিয়ে অসফল ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব বাতিল করতে হবে।' 

শুধু তাই নয়, কোনও নিয়ম বা বিধি মেনে ওই কাজ হয়নি বলেই প্রাথমিক ভাবে আদালত নিশ্চিত। তাই ২১ অক্টোবর যে নোটিস দিয়ে প্রকৃত প্রাপক এমএম সিকিউরিটিস-কে বাদ দেওয়া হয়েছিল, সেই নোটিস স্থগিত করল উচ্চ আদালত। 

এর সঙ্গে বলা হয়েছে, আদালতের রেগুলার বেঞ্চে জেলাগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের হলফনামা দিয়ে জানাতে হবে, কেন এরকম একটা নোটিস তাদের তরফে ইস্যু করা হল।


```