Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

ওটিতে ঘুমোচ্ছিলেন স্বাস্থ্যকর্মী! বাইরে রক্তক্ষরণে যুবকের মৃত্যুর অভিযোগ কাঁথি হাসপাতালে

দুদিন আগে ভুল ইঞ্জেকশন প্রয়োগে এক রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল কাঁথি মহকুমা হাসপাতালে। সোমবার রাতে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল এই হাসপাতালে।

ওটিতে ঘুমোচ্ছিলেন স্বাস্থ্যকর্মী! বাইরে রক্তক্ষরণে যুবকের মৃত্যুর অভিযোগ কাঁথি হাসপাতালে

শেষ আপডেট: 21 January 2025 12:47

অভিজিৎ মান্না, পূর্ব মেদিনীপুর

ডাক্তার এসে গেছিলেন ঠিক সময়ে। কিন্তু ওটির দরজা বন্ধ করে ঘুমোচ্ছিলেন স্বাস্থ্যকর্মী। অভিযোগ, বহুবার ডেকেও পাওয়া যায়নি তাঁকে। প্রায় আধঘণ্টা করিডোরে পড়ে থেকে মৃত্যু হল আসগর মল্লিক নামে এক যুবকের। 

দুদিন আগে ভুল ইঞ্জেকশন প্রয়োগে এক রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল কাঁথি মহকুমা হাসপাতালে। সোমবার রাতে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল এই হাসপাতালে। নিহত আসগরের প্রতিবেশীরা জানান, ছুরিকাহত হয়েছিলেন আসগর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। মুমূর্ষু রোগীকে ওয়ার্ডের বাইরে ফেলে রেখে রীতিমতো ডাকাডাকি করতে থাকেন তাঁরা। কিন্তু কেউ সাড়া দেয়নি। অনেক চেঁচামিচির পরও ঘুম ভাঙেনি ওয়ার্ড ইউনিটের স্বাস্থ্য কর্মীর। 

প্রায় ৩০ মিনিট পর ঘুম ভেঙে উঠে আসেন তিনি। ততক্ষণে মৃত্য়ু হয়েছে আসগর মল্লিকের। ঠিকসময়ে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত ওই যুবককে। এমনটাই বলছেন আসগরের স্বজন ও পড়শিরা। তাঁদের অভিযোগ, হাসপাতালের পরিষেবা দিন দিন খারাপ হতে হতে চরম জায়গায় পৌঁছেছে। দুদিন আগে ভুল ইঞ্জেকশনে এক রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় হাসপাতালে। ফের সোমবার রাতে একই ধরনের ঘটনা ঘটল। প্রতিবাদ মুখর হয়েছে এলাকার মানুষজন।

হাসপাতাল সুপার অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।  জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমার কাছে এরকম কোনও অভিযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।"


```