Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

স্কুলবাসের চালক অজ্ঞান হয়ে গিয়েছিলেন, সেভেনের ছেলে বাঁচাল সবাইকে! ভিডিও ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: ৬৬ জন পড়ুয়াকে নিয়ে ফিরছিল স্কুলবাস। স্টিয়ারিং ধরা অবস্থাতেই হঠাৎ করে অসুস্থ বোধ করতে শুরু করেন চালক। আচমকাই অজ্ঞান হয়ে যান তিনি। এদিকে তখন দ্রুতগতিতে ছুটছে বাস। কী হতে চলেছে বুঝতে পেরেই ছুটে আসে ক্লাস সেভেনের এক পড়ুয়া।

স্কুলবাসের চালক অজ্ঞান হয়ে গিয়েছিলেন, সেভেনের ছেলে বাঁচাল সবাইকে! ভিডিও ভাইরাল

শেষ আপডেট: 28 April 2023 11:13

দ্য ওয়াল ব্যুরো: ৬৬ জন পড়ুয়াকে নিয়ে ফিরছিল স্কুলবাস। স্টিয়ারিং ধরা অবস্থাতেই হঠাৎ করে অসুস্থ বোধ করতে শুরু করেন চালক। আচমকাই অজ্ঞান হয়ে যান তিনি। এদিকে তখন দ্রুতগতিতে ছুটছে বাস। কী হতে চলেছে বুঝতে পেরেই ছুটে আসে ক্লাস সেভেনের এক পড়ুয়া। চালকের আসনে বসে বাস চালিয়ে একটি নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় সে (Class 7 student drives school bus)। বেঁচে যায় ৬৬টি প্রাণ! সেই ঘটনার ভিডিও স্কুলের তরফে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে। সকলেই ওই ছাত্রের সাহস এবং উপস্থিত বুদ্ধির প্রশংসা করছেন।

ঘটনাটি ঘটেছে গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে (Michigan)। বাসে থাকা পড়ুয়ারা সকলেই ওয়ারেন কনসলিডিডেটেড স্কুলের ছাত্র-ছাত্রী। স্কুলের তরফে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্টিয়ারিং ধরা অবস্থাতেই সংজ্ঞাহীন হয়ে পড়েন চালক। ড্রাইভারের সিট থেকে পাঁচ সারি দূরের আসনে বসে ছিল সপ্তম শ্রেণির পড়ুয়া ডিলন রিভস (Dillon Reeves)। চালককে ওই অবস্থায় দেখতে পেয়েই লাফ মেরে ছুটে আসে সে।

বাসে থাকা অন্যান্যদের উদ্দেশে চিৎকার করে সে বলে, 'এক্ষুনি ৯১১তে ফোন করো।' পরক্ষণেই চালকের আসনে বসে স্টিয়ারিং-এর দখল নেয় সে। কোনওমতে বাসটিকে কিছুদূর চালিয়ে নিয়ে গিয়ে বুনার্ট রোডের কাছে মেসোনিক বুলেভার্ডে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় ডিলন।

তার কথামতোই ৯১১ ডায়াল করে পুলিশে খবর দিয়েছিল অন্যান্য পড়ুয়ারা। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকল এবং ওয়ারেন পুলিশ। পড়ুয়াদের ওই বাস থেকে নামিয়ে অন্য বাসে তুলে দেন তাঁরা। সংজ্ঞাহীন হয়ে পড়া বাস চালককেও চিকিৎসার জন্য নিয়ে যান তাঁরা।

https://youtu.be/_QTLWx0iqFA

জানা গেছে, চালক যে অসুস্থ বোধ করছিলেন একথা আগেভাগেই পরিবহন সংস্থার অফিসে জানিয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে কিছু ব্যবস্থা করার আগেই জ্ঞান হারান তিনি। তারপরেই নিজের উপস্থিত বুদ্ধির জোরে সকলের প্রাণ বাঁচায় ডিলন।

ডিলনের কীর্তিতে ধন্য ধন্য করছেন ওয়ারেনের পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ। এমনকী, বৃহস্পতিবার তার স্কুলের তরফেও একটি আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে তার মুখ থেকেই বুধবারের ঘটনার কথা শোনে বাকি ছাত্র-ছাত্রীরা।

সেদিনের ঘটনায় চালক মত্ত অবস্থায় বাস চালাচ্ছিলেন কিনা তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছিল। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সেরকম কিছুর প্রমাণ মেলেনি।

১২ ক্লাসের রেজাল্ট খুব খারাপ! বেঙ্গালুরুতে বাড়িওয়ালা ঘর দিলেন না যুবককে


```