Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

গঙ্গার নীচ দিয়ে পাতাল রেলের মহড়া শুরু, রোমহর্ষক ভিডিও প্রকাশ মেট্রো কর্তৃপক্ষের

দ্য ওয়াল ব্যুরো: কাজ চলছে অনেক দিন হয়ে গেল। জলের তলা দিয়ে যাবে মেট্রো রেল (Metro Rail)। বউ বাজার বিপর্যয়ের পর ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যতই প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গিয়েছিল। কিন্তু সেসব কাটিয়ে কাজ চলেছে জোর কদমে। বৃহস্পতিবার একেবারেই প্রাথমিক

গঙ্গার নীচ দিয়ে পাতাল রেলের মহড়া শুরু, রোমহর্ষক ভিডিও প্রকাশ মেট্রো কর্তৃপক্ষের

শেষ আপডেট: 9 September 2021 13:25

দ্য ওয়াল ব্যুরো: কাজ চলছে অনেক দিন হয়ে গেল। জলের তলা দিয়ে যাবে মেট্রো রেল (Metro Rail)। বউ বাজার বিপর্যয়ের পর ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যতই প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গিয়েছিল। কিন্তু সেসব কাটিয়ে কাজ চলেছে জোর কদমে। বৃহস্পতিবার একেবারেই প্রাথমিক স্তরের মহড়া চালালো মেট্রো রেল (Ganga)। প্রকাশ করল আট মিনিটের রোমহর্ষক ভিডিও। https://www.youtube.com/watch?v=pAJ7VSPfeiI মেট্রোর কোনও রেক নয়। লাইনে ট্রায়ালের জন্য যে চাকা লাগানো ট্রলি থাকে তা নিয়েই চলল একেবারে প্রাথমিক পর্যায়ের মহড়া। হাওড়া ময়দান থেকে ট্রলি রেক চলল এসপ্ল্যানেড পর্যন্ত। হাওড়া ময়দান থেকে ডিআরএম বিল্ডিং পর্যন্ত আসতে সময় লাগল দেড় মিনিটের বেশি। তারপর শুরু হল গঙ্গার নীচের সুড়ঙ্গ! মায়ের গয়না চুরি করে দেদার পার্টি, ছেলেকে পাকড়াও করে থানায় নিয়ে গেল বাবা ভাবা যায়! দুপাশে জল, মাথার উপর জল। তার মধ্যে যাবে মেট্রো। ময়দান থেকে হাওড়া স্টেশন পর্যন্ত টানেলে বেশ কিছু বাঁক রয়েছে বটে। তবে গঙ্গা যেখান থেকে শুরু হয়েছে, সেখান থেকে শেষ পর্যন্ত সুড়ঙ্গ একেবারে নাক বড়াবড়। কোনও বাঁক নেই। এদিন যে মহড়া দিয়েছে মেট্রো রেল তাতে গঙ্গার শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছতে ছ’মিনিটের বেশি সময় লেগেছে। বলাইবাহুল্য পুরো দমে যখন যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে তখন এর চেয়ে অনেক কম সময় লাগবে মেট্রো চেপে জলের নীচ দিয়ে গঙ্গা পার হতে। সন্দেহ নেই ইস্ট-ওয়েস্ট মেট্রো কলকাতার মুকুটে একটি নতুন পালক হতে চলেছে। হাজার হাজার মানুষ মুখিয়ে রয়েছে কবে শুরু হবে এই পরিষেবা। ইস্ট ওয়েস্ট মেট্রো শুরু হওয়া মানেই হাওড়ার বিপুল সংখ্যক মানুষ যাঁরা কলকাতায় কাজের জন্য আসেন তাঁদের যাতায়াতে কার্যত বিপ্লব এসে যাবে। সময় বাঁচবে অনেকটাই। সল্টলেকের সঙ্গে জুড়ে যাবে হাওড়া। হাওড়া ময়দান থেকে এপারে ব্র্যাবর্ন রোড পর্যন্ত টানেল এবং লাইন পেতে রেল চলাচলের মহড়া বছর পাঁচ-ছয় আগেই হয়েছিল। এদিন এসপ্ল্যানেড পর্যন্ত তৈরি টানেলে ট্রেন চালানোর মহড়া দেওয়া হল। কবে শুরু হবে তা হলফ করে বলা যাচ্ছে না। তবে মহড়া শুরু হতেই স্বপ্ন দেখতে শুরু করে দিল হাওড়া ও কলকাতাবাসী। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ' 

```