সুষমার শেষ 'ষোল আনা' ইচ্ছে পূরণ করে এলেন মেয়ে বাঁশুরি
দ্য ওয়াল ব্যুরো: মায়ের শেষ ইচ্ছে পূরণ করলেন মেয়ে। সুষমা স্বরাজের শেষ ইচ্ছে মতো কুলভূষণ মামলার পারিশ্রমিক হিসেবে আইনজীবী হরিশ সালভেকে এক টাকা দিয়ে এলেন সুষমা-কন্যা বাঁশুরি। স্ত্রীকে মেনশন করে টুইটে স্বামী স্বরাজ কৌশল লিখলেন, "সুষমা, তোমার শে
শেষ আপডেট: 27 September 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: মায়ের শেষ ইচ্ছে পূরণ করলেন মেয়ে। সুষমা স্বরাজের শেষ ইচ্ছে মতো কুলভূষণ মামলার পারিশ্রমিক হিসেবে আইনজীবী হরিশ সালভেকে এক টাকা দিয়ে এলেন সুষমা-কন্যা বাঁশুরি। স্ত্রীকে মেনশন করে টুইটে স্বামী স্বরাজ কৌশল লিখলেন, "সুষমা, তোমার শেষ ইচ্ছে বাঁশুরি পূরণ করল। ও গিয়ে সালভের হাতে, কুলভূষণ মামলার পারিশ্রমিক হিসেবে এক টাকা দিয়ে এসেছে।"
দেশ তখন কাশ্মীর নিয়ে আলোচনায় ব্যস্ত। সংবাদ মাধ্যমে তখন শুধুই 'ধারা ৩৭০।' তার মধ্যেই ৬ অগস্ট বিকেলবেলা প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের ফোন গিয়েছিল আইনজীবী হরিশ সালভের কাছে। বলেছিলেন, "কী ব্যাপার? আপনি আপনার ফিজ়টা নিতে এলেন না!" তার পরের বাক্যে সালভেকে সুষমা বলেছিলেন, "আমি আমার মেয়ের অফিসে থাকব। আপনি ছ'টা নাগাদ চলে আসুন।"
https://twitter.com/governorswaraj/status/1177605870378602501?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1177605870378602501&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fsushma-swarajs-daughter-bansuri-swaraj-meets-harish-salve-pays-his-salary-in-kulbhushan-jadhav-icj-c-2108480
ফোন ছাড়ার পর মিনিট দশ গিয়েছে কি যায়নি, হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান বিজেপি নেত্রী। রাত ন'টায় নয়াদিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেসে সব শেষ। চিরঘুমে চলে যান সুষমা স্বরাজ। শোকের ছায়া নেমে আসে সর্বভারতীয় রাজনীতিতে। হরিশ সালভে যেন বিশ্বাসই করতে পারছিলেন না। সে দিনই জানিয়েছিলেন খানিকক্ষণ আগের সেই ফোনের কথা।
পাকিস্তানের হাতে বন্দি কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড রোধে আন্তর্জাতিক আদালতে ভারতের হয়ে সওয়াল করেছিলেন সালভে। রুখে দিয়েছিলেন মৃত্যুদণ্ড। তখন বিদেশমন্ত্রী সুষমা। হরিশ সালভে সংবাদ মাধ্যমে বলেছেন, "বিদেশমন্ত্রী হিসেবে ওঁর ভূমিকা গোটা দেশ দেখেছে। মৃত্যু বলে আসে না। যে মানুষটা দশ মিনিট আগে আমার সঙ্গে কথা বললেন, তিনিই কিনা হঠাৎ চলে গেলেন! এটা আমার কাছে কতটা যন্ত্রণার বলে বোঝাতে পারব না।"
