Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মেডিক্যাল কলেজের গেটের মুখে নোংরার স্তূপ! রক্তমাখা গজ-তুলো ঘাঁটছে কুকুর, উড়ছে মাছি

দ্য ওয়াল ব্যুরো: দুর্গন্ধে টেকা যাচ্ছে না। ভনভন করে উড়ছে মাছি। নাকে হাত চাপা দিয়ে পেরোচ্ছেন পথচারীরা। নোংরাগুলি ঘেঁটে আরও ছড়িয়ে ফেলছে কয়েকটি কুকুর। কলকাতা শহরে এ দৃশ্য খুব অপরিচিত নয় ঠিকই। কিন্তু এমনটা যখনই ঘটে কোনও হাসপাতালের সামনে, তখনই

মেডিক্যাল কলেজের গেটের মুখে নোংরার স্তূপ! রক্তমাখা গজ-তুলো ঘাঁটছে কুকুর, উড়ছে মাছি

শেষ আপডেট: 26 November 2019 15:26

দ্য ওয়াল ব্যুরো: দুর্গন্ধে টেকা যাচ্ছে না। ভনভন করে উড়ছে মাছি। নাকে হাত চাপা দিয়ে পেরোচ্ছেন পথচারীরা। নোংরাগুলি ঘেঁটে আরও ছড়িয়ে ফেলছে কয়েকটি কুকুর। কলকাতা শহরে এ দৃশ্য খুব অপরিচিত নয় ঠিকই। কিন্তু এমনটা যখনই ঘটে কোনও হাসপাতালের সামনে, তখনই পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠে যায়। মঙ্গলবার সকালে সেটাই হল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক নম্বর গেটের সামনে। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, রাস্তা জুড়ে পড়ে থাকা এই সব বর্জ্যের বেশিরভাগই মেডিক্যাল ওয়েস্ট। রক্তমাখা তুলো, গজ, ব্যান্ডেজ ইত্যাদি। যেসব বর্জ্য যে শুধু পরিচ্ছন্নতার প্রশ্ন তোলে তা-ই নয়, প্রশ্ন তোলে নিরাপত্তারও। কারণ ওই সব বর্জ্য থেকে ছড়ানো জীবাণু ঘটাতে পারে সংক্রমণও। পথচারীদের তরফে এমনই অভিযোগ উঠেছিল মঙ্গলবার সকাল থেকেই। কিন্তু কীভাবে, কারা এই কাজ করল, কাদের গাফিলতিতে এমনটা হল, তা জানা যায়নি দিনভর চেষ্টা করেও। কারও কোনও হেলদোলও চোখে পড়েনি। মেডিক্যাল কলেজের ওই এক নম্বর গেটের কাছেই রয়েছে একটি কমপ্যাক্টর। সেখান থেকে কি কোনও ভাবে নোংরাগুলো বেরিয়ে পড়ে রাস্তায়? ওই কম্প্যাক্টরের দায়িত্বে থাকা পুরসভার কর্মী দেবাশিস রায় বলেন, "এমনটা এই প্রথম নয়। আগেও ওভাবে বর্জ্য ছড়িয়ে পড়ে থেকেছে পথের উপরে। ওই বর্জ্যের দায়িত্ব আমাদের নয়। কিন্তু তবু আমরা মাঝেমাঝেই নিজেদের দায়িত্বে ওই বর্জ্য সাফ করি। কিন্তু এটা বারবার বলেও বন্ধ হচ্ছে না।" পুরসভার সরোজ নামের এক নিচুতলার কর্মী, যিনি মেডিক্যাল কলেজ চত্বর পরিষ্কার করার কাজ করেন তিনি টেলিফোনে জানালেন, "আমরা চত্বর সাফাই করার কাজ করি। সব কিছু পরিষ্কার করে কলেজ স্ট্রিটের ভ্যাটে ফেলে আসি। কিন্তু মেডিক্যাল বর্জ্য কোথায় কীভাবে ফেলা হবে, তা আমাদের দায়িত্ব নয়। ওটার জন্য হাসপাতালের আলাদা কর্মী আছে। কোথায় কোন বর্জ্য কী ভাবে ফেলা হবে, তা কর্তৃপক্ষই ঠিক করেন।" মেডিক্যাল কলেজের সুপার ইন্দ্রনীল বিশ্বাসকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, এমনটা হওয়ার কথা নয়। হাসপাতালের বাইরে যদি পড়ে থাকে, তবে তা সাফাইকর্মীদেরই গাফিলতি। তাঁর কথায়, "হাসপাতালের বাইরেটা কর্তৃপক্ষের এক্তিয়ার নয়। কিন্তু ভেতরে বা বাইরে কোনওখানেই এমনটা হওয়া বাঞ্ছনীয় নয়। আমি নিজে গিয়ে দেখে আসব, কেন এমন সমস্যা হয়েছে।"

আরও পড়ুন...

https://www.four.suk.1wp.in/thewall-impact-medical-waste-is-spread-outside-the-gate-of-medical-college-hospital-is-removed-by-one-day/

```