সন্দেহ থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেওয়া হল না কেন?
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 5 January 2026 14:04
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কঠোর নজর এবার সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (CAPF) নিয়োগ প্রক্রিয়ার মেডিকেল পরীক্ষায় (Medical Report)। বাঁকুড়ার যুবক আকাশ নন্দীর মামলায় মেডিকেল রিভিউ বোর্ডের রিপোর্টকে মান্যতা না দিয়ে তা নিয়ে প্রশ্ন তুলল আদালত। নির্দেশ দেওয়া হয়েছে, কল্যাণী এইমসে তাঁর পূর্ণাঙ্গ মেডিকেল পরীক্ষা করিয়ে নতুন রিপোর্ট পেশ করতে হবে (Kalyani AIIMS ordered to re-examine)।
স্টাফ সিলেকশন কমিশনের ২০২৫ সালের CAPF নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন আকাশ। লিখিত ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় (দৌড়, লং জাম্প, শর্ট জাম্প) সফল ভাবে উত্তীর্ণ হওয়ার পরে প্রথম পর্যায়ের মেডিকেল পরীক্ষাতেও ‘ফি
আকাশের অভিযোগ, বহু বছর আগে তাঁর হাতে টিউমারের অস্ত্রোপচার হয়েছিল। বেঙ্গালুরুতে চিকিৎসার পরে তিনি সম্পূর্ণ সুস্থ। বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে আর্মির চাকরির জন্য ‘ফিট’ সার্টিফিকেটও দেন। সমস্ত নথি জমা দেওয়া সত্ত্বেও রিভিউ বোর্ড তাঁকে ‘আনফিট’ ঘোষণা করে। আরও অভিযোগ, বোর্ডে কোনও বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন না, বাইরে থেকে সংগৃহীত রিপোর্টের উপরই সিদ্ধান্ত নেওয়া হয়।
হতাশ হয়ে আকাশ বর্ধমান মেডিকেল কলেজে পরীক্ষা করান। অর্থোপেডিক্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেখানে রিপোর্ট দেন, সামরিক বাহিনীর চাকরির জন্য তিনি সম্পূর্ণ উপযুক্ত। তাঁর অভিযোগ, শুধু তাঁকেই নয়, এইভাবেই বহু যোগ্য প্রার্থীকে রিভিউ বোর্ড সুযোগ থেকে বঞ্চিত করেছে।
মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, দুইটি কারণে ‘আনফিট’ ঘোষণা করা হলেও দ্বিতীয় বিষয়ে সম্পূর্ণ পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়া হয়েছে। জমা দেওয়া মেডিকেল নথি খতিয়ে দেখা হয়নি বলেও দাবি তাঁর।
পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, অপারেশনের পরে সুস্থ হয়ে উঠেছেন, লিখিত ও শারীরিক পরীক্ষায় পাশ করেছেন, তবু কী কারণে তাঁকে ‘আনফিট’ বলা হল? সন্দেহ থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেওয়া হল না কেন?
এরপরই রিভিউ বোর্ডের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করে আদালত নির্দেশ দিয়েছে, কল্যাণী এইমসে আকাশের সম্পূর্ণ মেডিকেল পরীক্ষা করতে হবে। নতুন রিপোর্ট আদালতে জমা দিতে হবে। বর্ধমান মেডিকেল কলেজের রিপোর্টের সঙ্গে মিল থাকলে
কেন্দ্রকে জানাতে হবে, কেন তাঁকে নিয়োগ দেওয়া হবে না।