Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মে দিবস মহান কেন, ভারতে কবে চালু হল, জেনে রাখুন শ্রমিক দিবসে

দ্য ওয়াল ব্যুরো: মহান মে দিবস (May Day)। পয়লা মে এই নামেই পরিচিত। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। রক্তঝরা সংগ্রামের পথ পেরিয়ে এই দিনটি (International Labour Day) সারা বিশ্বের শ্রমিকদের কাছে এক গৌরবময় দিন। বিশ্বের বহু দেশেই এই দিন জাতীয়

মে দিবস মহান কেন, ভারতে কবে চালু হল, জেনে রাখুন শ্রমিক দিবসে

শেষ আপডেট: 30 April 2023 18:43

দ্য ওয়াল ব্যুরো: মহান মে দিবস (May Day)। পয়লা মে এই নামেই পরিচিত। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। রক্তঝরা সংগ্রামের পথ পেরিয়ে এই দিনটি (International Labour Day) সারা বিশ্বের শ্রমিকদের কাছে এক গৌরবময় দিন। বিশ্বের বহু দেশেই এই দিন জাতীয় ছুটি। জেনে নিন মে দিবসের কিছু কথা:

  • ১। শ্রমিকেরা আট ঘণ্টা কাজের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ১৮৮৬ সালের এই দিনে।
  • ২। শিকাগোর হে মার্কেটের সামনে বিশাল শ্রমিক জমায়েত ও বিক্ষোভ হয়েছিল। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১১ জন শ্রমিক।
  • ৩। হে মার্কেটের শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র জুড়ে। তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় সরকার।
  • ৪। শ্রমিকদের আত্মত্যাগের স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে ‘মে দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
  • ৫। তবে আন্দোলনের উৎস যে দেশ, যেখান থেকে শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই শুরু হয়েছিল-সে দেশটিতে পয়লা মে শ্রমিক দিবস পালন হয় না।
  • ৬। যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার ‘লেবার ডে’ হিসেবে পালিত হয়।
  • ৭। ১৯২৩ সালের পয়লা মে চেন্নাইয়ে 'মহান মে দিবস' পালন করেন মালায়প্পুরম সিঙ্গারাভেলু চেত্তিয়ার। ভারতে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত্‍ হিসেবেই পরিচিত তিনি।
  • ৮। শোনা যায় হাতের কাছে লাল ঝান্ডা না থাকায় মেয়ের লাল শাড়ি ছিঁড়ে তাই দিয়ে পতাকা তৈরি করেছিলেন।
  • ৯। সেটাই নাকি প্রথম কমিউনিজমের লাল ঝান্ডা উত্তোলিত হয় ভারতের মাটিতে।
  • ১০। ওই একই দিনে তিনি প্রতিষ্ঠা করেন 'দি লেবার কিষাণ পার্টি অফ হিন্দুস্তান'।

শ্রমিক দিবস: বঙ্গোদয় থেকে পিয়ারলেস এবং শ্মশানের শান্তি উদযাপনের দিন


```