এখন দেখার ৫ জানুয়ারির অবরোধে বাস–ট্রেন–রাস্তায় কতটা প্রভাব পড়ে।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 2 January 2026 18:35
প্রতীতি ঘোষ, বনগাঁ: ঠাকুরবাড়িতে মতুয়া গোষ্ঠীর ধর্মগুরুদের উপর হামলা এবং এসআইআর-সংক্রান্ত খসড়া তালিকা থেকে বহু মতুয়ার নাম বাদ পড়ার প্রতিবাদে বড় কর্মসূচির ডাক দিলেন মমতাবালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সংঘের তরফে মমতাবালা জানিয়েছেন, ২০২৬ সালের ৫ জানুয়ারি, দুপুর ১২টা থেকে রাজ্যজুড়ে জেলায় জেলায় অবরোধ হবে (Matuas call for state blockade on January 5)।
সংগঠনের অভিযোগ, খসড়া তালিকায় বহু মতুয়ার নাম উধাও, CAA–SIR আবহে ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকী এ নিয়ে বিক্ষোভ দেখাতে গেলে মারধর করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশবাবুর অভিযোগ , “খসড়া তালিকা থেকে মতুয়াদের নাম বাদ পড়ছে, তার বিরুদ্ধে প্রশ্ন তুলতে গেলে আমাদের ধর্মগুরুদেরই মারধর করা হল। অভিযুক্তদের অধিকাংশ এখনও গ্রেফতার হয়নি। তাই আমরা রাজ্যজুড়ে অবরোধে যাচ্ছি।” তিনি আরও জানান, পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও গ্রেফতার হয়েছে মাত্র একজন, বাকিরা অধরা।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সাম্প্রতিক মন্তব্যেও ক্ষুব্ধ একাংশ মতুয়া। যদিও অবরোধের হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ।শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সংগঠনের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলেন, “ওদের সঙ্গে মতুয়ারা নেই। তাই চর্চায় থাকতে এসব কর্মসূচি করছে।”
সব মিলিয়ে এসআইআরকে কেন্দ্র করে মতুয়া রাজনীতিতে ফের স্পষ্ট বিভাজন। এখন দেখার ৫ জানুয়ারির অবরোধে বাস–ট্রেন–রাস্তায় কতটা প্রভাব পড়ে।