Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মালদহের কালিয়াচকে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত তিনটি প্লাস্টিকের গুদাম, কোটি টাকার ক্ষয়ক্ষতি

গতকাল গভীর রাত ১টা নাগাদ গুদামের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। এরপরই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। প্রথমে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।

মালদহের কালিয়াচকে ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত তিনটি প্লাস্টিকের গুদাম, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মালদহে অগ্নিকাণ্ড

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 15 October 2025 10:41

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অগ্নিকাণ্ড মালদহের কালিয়াচকে (Massive Fire Incident in Malda)। মঙ্গলবার গভীর রাতে পরপর তিনটি প্লাস্টিকের গুদামে আগুন লাগে, তীব্রতা এতটাই ছিল যে দীর্ঘ প্রচেষ্টার পরও আগুন নেভানো সম্ভব হয়নি। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। পোড়া গন্ধে স্থানীয়দের  মুহূর্তের মধ্যে এলাকায় অস্বস্তি ও শ্বাসকষ্টের সমস্যাও হয়।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। কিন্তু ততক্ষণে প্রায় অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে।

কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই দুর্ঘটনা ঘটতে পারে Massive Fire Incident in Malda)। যেহেতু গুদামে প্রচুর দাহ্য পদার্থ রাখা ছিল, তাই অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে যায়।

স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাত ১টা নাগাদ গুদামের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন। এরপরই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। প্রথমে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে পরিস্থিতি কার্যত হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় আরও কয়েকটি দমকলের ইঞ্জিন আনা হয়েছিল।

গুদামগুলিতে মূলত প্লাস্টিক সামগ্রী মজুত রাখা হয়। সবই প্রায় আগুনে পুড়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই আশঙ্কা ব্যবসায়ীদের।

এদিকে দুর্ঘটনার জেরে বুধবার ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। পরে ট্র্যাফিক পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 


```