Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হাওড়ার ধুলাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, তারের কারখানার জ্বালানি ট্যাঙ্কে আগুন

রবিবার ভোররাতে হাওড়ার ধুলাগড়ে এক তারের কারখানার জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ অগ্নিকাণ্ড। তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর নেই।

হাওড়ার ধুলাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, তারের কারখানার জ্বালানি ট্যাঙ্কে আগুন

কারখানার জ্বালানি ট্যাঙ্কে অগ্নিকাণ্ড

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 September 2025 07:41

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়াল হাওড়ায়। ১১৬ নম্বর জাতীয় সড়কের ধুলাগড়ের জালান কমপ্লেক্স এলাকায় হঠাৎই আগুন লেগে যায় একটি তার তৈরির কারখানার জ্বালানি ট্যাঙ্কারে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা জুড়ে তীব্র ধোঁয়া আর উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন, সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে।

খবর পাওয়ার পর দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ভোররাতেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্র জানাচ্ছে, কারখানার নাম KEC। ভেতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আশঙ্কা তৈরি হয়েছিল যে, আগুন শুধু ট্যাঙ্কারেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা কারখানায় ছড়িয়ে পড়তে পারে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় অবশেষে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা তদন্ত করে দেখছে দমকল বিভাগ। পাশাপাশি কারখানায় পর্যাপ্ত অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।


```