Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গলমহলে রেললাইনে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস, মাওবাদী যোগ?

রবিবার বিকেলে আচমকা এক বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে। 

জঙ্গলমহলে রেললাইনে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস, মাওবাদী যোগ?

ছবি- এআই নির্মিত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 August 2025 15:22

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলমহলের গড়বেতায় রেললাইনে বিস্ফোরণ (Massive Blast at Garhbeta Railine)। অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক এলাকায়। ট্রেনের গার্ড ও চালকের সতর্কতায় প্রাণে বাঁচলেন বহু যাত্রী।

রবিবার বিকেলে আচমকা এক বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express) দাঁড়িয়ে পড়ে গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে। জানা গিয়েছে, ওই এলাকায় রেললাইনে শক্তিশালী বিস্ফোরণ ঘটায় চালক ট্রেনটি থামিয়ে দেয়। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা। এরপরই প্রশ্ন উঠছে, মেদিনীপুরের জঙ্গলমহলে কি এক দশক আগের আতঙ্ক আবার ফিরে এল?

রেল সূত্রে জানা গেছে, রাজধানী এক্সপ্রেসের গার্ড প্রথম বিস্ফোরণের শব্দ শুনে সতর্ক হন। সঙ্গে সঙ্গে স্থানীয় স্টেশনে খবর পাঠান তিনি। এরপরেই রেল আধিকারিকরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেনের যাত্রীদের নিরাপদে গন্তব্যে পাঠানো হয়।

ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। রেললাইন থেকে সাদা পাউডারের মতো গুঁড়ো জিনিস পাওয়া গেছে। সোমবার ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবেন। 

এদিন শুধু পশ্চিম মেদিনীপুর নয়, একই সময় রেললাইনে বিস্ফোরণ ঘটে ওড়িশার সীমান্তবর্তী জেলা সুন্দরগড়েও। দুটি ঘটনাই ঘটেছে রবিবার, মাওবাদী ঘোষিত ‘শহিদ সপ্তাহ’-এর শেষ দিনে। প্রসঙ্গত, মাওবাদীরা প্রতিবছর ২৮ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত তাদের নিহত সংগঠনের সদস্যদের স্মরণে এই 'শহিদ সপ্তাহ' পালন করে। ওই সময় তারা বনধ এবং নানা উগ্রপন্থী কার্যকলাপের ডাক দেয়। পুলিশের অনুমান, এই বিস্ফোরণ তারই অংশ। তবে বিষয়টি বর্তমানে তদন্তাধীন। 


```