Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কয়েক মাসের ব্যবধানে আবার! অর্জুন সিংয়ের বাড়ির সামনে মধ্যরাতে বোমাবাজি-গুলি

মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ এই গুলি ও বোমাবাজির ঘটনাটি ঘটেছে। পরপর বোমাবাজির জেরে ধোঁয়ায় সাদা হয়ে যায় জগদ্দলের মেঘনা মোড়। 

কয়েক মাসের ব্যবধানে আবার! অর্জুন সিংয়ের বাড়ির সামনে মধ্যরাতে বোমাবাজি-গুলি

অর্জুন সিং

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 September 2025 14:15

দ্য ওয়াল ব্যুরো: ফেব্রুয়ারির পর ফের একই ছবি। রাতের অন্ধকারে বোমার বিস্ফোরণ (Bombing), শোনা গেল গুলির শব্দ। জগদ্দলের মেঘনা মোড়ে মঙ্গলবার গভীর রাতে ফের অশান্তি। বিজেপি নেতা (BJP) অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ির সামনেই চলে বোমাবাজি। ক্ষতিগ্রস্ত হয় তাঁর ভাইপো সঞ্জয় সিংয়ের গাড়িও। ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে যায় পুলিশ। নামানো হয় র‍্যাফ। শুরু হয়েছে তদন্ত।

মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ এই গুলি ও বোমাবাজির ঘটনাটি ঘটেছে। পরপর বোমাবাজির জেরে ধোঁয়ায় সাদা হয়ে যায় জগদ্দলের মেঘনা মোড়। যেখান থেকে ঢিল ছোড়া দূরত্বেই প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ি। আর শুধুই বোমাবাজি করেই যারা তাঁরা ক্ষান্ত হয়েছিল এমনটা নয়। অর্জুন সিংয়ের অভিযোগ, বোমাবাজির পর গুলি ছুড়তে শুরু করে ওই দুষ্কৃতীরা।

এদিন বিজেপি নেতা বললেন, ‘আমার তখন ওই সাড়ে ১২টা বাজে। আমি টিভি দেখছিলাম। হঠাৎ শুনতে পাই বাইরে তুমুল চিৎকার চলছে। পুজো মণ্ডপে দুই দলের মধ্য়ে গালিগালাজ করা নিয়ে বচসা বেঁধে যায়। ওই সময় মণ্ডপেই বেশ কিছু পুলিশ মোতায়েন ছিল। ওরা একটা গোষ্ঠীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। তারপরই শুরু হয় বোমাবাজি।’

তিনি আরও বলেন, ‘পাশে একটি নির্মীয়মান মন্দির রয়েছে, সেটির দেওয়ালের ওপার থেকে দেখি বোমা ছুড়ছে, গুলি করছে। আমার কাছে ভিডিও রয়েছে। পুলিশ দেখি পালাচ্ছে। তখনই আমি তেড়ে গিয়েছি, সব পালিয়ে যায়। এই বেচারা পুলিশদের খুব বাজে অবস্থা। যে ভাবে বোমা-গুলি চালিয়েছে, পাল্টা গুলি চললে কারওর মারা যাওয়ার সম্ভবনা থাকত। সবটাই পূর্বপরিকল্পিত ছিল।’

এই বোমাবাজির মাঝে পড়ে ক্ষতি হয়েছে অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জয় সিংয়ের গাড়ির। যে এলাকায় বোমা পড়েছে, গুলি চলেছে, সেখানেই খোলা আকাশের নীচে দাঁড়িয়ে ছিল নেতার ভাইপোর গাড়ি। অভিযোগ, ওই গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। ইট-পাটকেল ছুড়ে কাচ ভেঙে দেওয়া হয়েছে।


```