Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

লক্ষ্য তামিল ভোট, নায়ক ‘থলপতি’র কীর্তি দেখতে বিজেপির ‘সত্যানুসন্ধানী’ হেমা মালিনী

দক্ষিণী অভিনেতা তথা সদ্য নেতা হওয়া থলপতি বিজয়ের দলীয় সমাবেশে পদপিষ্ট হয়ে গণমৃত্যুর ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থলে যাচ্ছে এনডিএ-র প্রতিনিধিদল।

লক্ষ্য তামিল ভোট, নায়ক ‘থলপতি’র কীর্তি দেখতে বিজেপির ‘সত্যানুসন্ধানী’ হেমা মালিনী

৮ সদস্যের প্রতিনিধিদলে হেমা ছাড়াও থাকছেন অনুরাগ ঠাকুর, ব্রজ লাল, অপরাজিতা সারঙ্গী, রেখা শর্মা।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 30 September 2025 09:18

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী অভিনেতা তথা সদ্য নেতা হওয়া থলপতি বিজয়ের দলীয় সমাবেশে পদপিষ্ট হয়ে গণমৃত্যুর ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থলে যাচ্ছে এনডিএ-র প্রতিনিধিদল। সেই দলের নেতৃত্ব দেবেন বিজেপির মথুরার সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী হেমা মালিনী। প্রসঙ্গত, হেমা মালিনীর জন্মও তামিল আয়েঙ্গার ব্রাহ্মণ পরিবারে। অভিনয়ের প্রথম হাতেখড়িও এই রাজ্যেই। সেই হিসেবে সাধারণ মানুষ, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাবার্তায় তাঁর সুবিধা হবে। ৮ সদস্যের প্রতিনিধিদলে হেমা ছাড়াও থাকছেন অনুরাগ ঠাকুর, ব্রজ লাল, অপরাজিতা সারঙ্গী, রেখা শর্মা।

প্রতিনিধিদল এদিনই তামিলনাড়ুর কারুরে গিয়ে পদপিষ্টে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলবে। বিজয়ের নবগঠিত দল তামিলাগা ভেট্রি কাজাগমের সমাবেশে নায়ককে দেখতে ঠেলাঠেলিতে গণমৃত্যুর ঘটনা ঘটেছে। যা নিয়ে টিভিকে চক্রান্তের অভিযোগ তুলেছে। অন্যদিকে, বিজয়কে রাজ্যসভায় সমর্থনকারী শাসকদল ডিএমকে এখন মুখ ঘুরিয়ে ফেলে তদন্ত শুরু করেছে। বিজয়-ঘনিষ্ঠ এক নেতাকে গ্রেফতারও করেছে তামিলনাড়ু পুলিশ।

বিজেপি সভাপতি জেপি নাড্ডা গঠিত এই প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, তেজস্বী সূর্য, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা নেতা শ্রীকান্ত শিন্ডে ও তেলুগু দেশম পার্টির পুট্টা মহেশ কুমার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে প্রতিনিধিদল বিজেপিকে একটি রিপোর্ট দাখিল করবে।

উল্লেখ্য, গতকাল, সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগন ও রাজ্য বিজেপি সভাপতি নায়নার নগেন্থ্রন মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন। সীতারামন বলেন, ওনাদের দুঃখের কথা ভাষার বর্ণনার অতীত। আমি মন ভেঙে গিয়েছে। ওদের সহানুভূতি জানানোর ভাষা হারিয়ে ফেলেছিলাম। সীতারামন সরকারি হাসপাতালে ভর্তি জখমদেরও দেখতে গিয়েছিলেন। সব মিলিয়ে আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে কারুর পদপিষ্টের ঘটনা নিয়ে রাজনীতি তুঙ্গে উঠেছে।


```