জানা যায়, প্রতিদিনই মদ্যপান করতেন বাবলু। শুক্রবার রাতেও এক বন্ধুর সঙ্গে নিজের ঘরে মদের আসর বসিয়েছিলেন। সেইসময় তাঁর মা ছিলেন পাশের ঘরে। এরপর শনিবার সকালে বাবলুকে ডাকাডাকি করা হলেও সাড়া পাওয়া যায়নি।

ফাইল ছবি
শেষ আপডেট: 25 October 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য দেগঙ্গায়। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান। পুলিশ তদন্ত শুরু করেছে (Deganga murder)। ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। কী কারণে খুন হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
মৃতের নাম বাবলু কর্মকার (৪৭)। পেশায় দিনমজুর ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে থাকতেন তিনি ও তাঁর বৃদ্ধা মা। বিবাহিত হলেও স্ত্রী সঙ্গে থাকেন না।
জানা যায়, প্রতিদিনই মদ্যপান করতেন বাবলু। শুক্রবার রাতেও এক বন্ধুর সঙ্গে নিজের ঘরে মদের আসর বসিয়েছিলেন। সেইসময় তাঁর মা ছিলেন পাশের ঘরে। এরপর শনিবার সকালে বাবলুকে ডাকাডাকি করা হলেও সাড়া পাওয়া যায়নি। এরপর ঘরের ভিতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃতদেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। বিছানায়, চাদরে মাটিতে রক্তের ছাপ পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে অনুমান, গতকাল রাতে মদ্যপানের সময় বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হয়, তারপই তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। ইতিমধ্যেই সেই বন্ধুকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাবলু কর্মকারের মৃত্যুর কারণ খুঁজতে তৎপর পুলিশ।