Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কালীপুজোর বিসর্জন ঘিরে উত্তাল কোন্নগর, বিজেপি নেতাকে মারধরের অভিযোগ

পুলিশ জানিয়েছে, একটা মারপিটের ঘটনা ঘটেছে। মামলা করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দু-তরফকে ডেকেই বক্তব্য শুনেছেন পুলিশ কর্তারা।

কালীপুজোর বিসর্জন ঘিরে উত্তাল কোন্নগর, বিজেপি নেতাকে মারধরের অভিযোগ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 25 October 2025 14:01

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কালীপুজোর বিসর্জন ঘিরে রক্তারক্তি কাণ্ড কোন্নগরে। শনিবার গভীর রাতে কোন্নগরের সাধুর ঘাটে কালী প্রতিমা বিসর্জন দিতে যায় একটি পুজো কমিটি। অভিযোগ, সেই সময় স্থানীয় বিজেপি নেতা আকাশ রায় ও তাঁর পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করা হয়। মারধর করা হয় আকাশের পাড়ার লোকেদেরও।

বিজেপি নেতার অভিযোগ, বিনা প্ররোচনায় তাঁদের উপর তৃণমূলের লোকজন হামলা করে। কারও মাথা ফাটে। কারও পিঠে আঘাত লাগে। জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় তাঁদের। ঘটনায় কমপক্ষে চারজন আহত হন। তিনি বলেন "আমরা বিজেপি করি বলেই উদ্দেশ্যপ্রণোদিত হামলা হয়েছে। কোনও কারণ ছাড়াই আমাদের উপর চড়াও হয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা। ওদের মারে আমাদের বেশ কয়েকজন জখম হয়েছেন।"

তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, পাড়ার ঝামেলায় রাজনীতির রং লাগাচ্ছেন ওই বিজেপি নেতা। তৃণমুলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন বলেন, "আমার বিশ্বাস এখানে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। পাড়ার ছেলেদের সঙ্গে গন্ডগোল হয়েছে। পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক। যারা অন্যায় করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা শাস্তি পাক৷ বিজেপি তার জমি পাচ্ছে না পশ্চিমবাংলায়। তারা চাইছে মানুষের মনে ভুল বার্তা পৌঁছাতে। যেখানে গন্ডগোল তারা সেখানেই রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে।"

পুলিশ জানিয়েছে, একটা মারপিটের ঘটনা ঘটেছে। মামলা করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দু-তরফকে ডেকেই বক্তব্য শুনেছেন পুলিশ কর্তারা।


```