Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভোটাধিকার বাতিল রাজ্যেরই ক্রীড়ামন্ত্রীর? কারণ ঠিক কী, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন মনোজ তিওয়ারি

রাজ্যের মন্ত্রীরই নাম বাদ! তা নিয়ে বিস্তর জলঘোলা দেখে নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন মনোজ তিওয়ারি।

ভোটাধিকার বাতিল রাজ্যেরই ক্রীড়ামন্ত্রীর? কারণ ঠিক কী, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন মনোজ তিওয়ারি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 1 March 2026 00:31

দ্য ওয়াল বুরো: ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা (Final voter list west bengal) থেকে নাকি নাম পড়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারির (Manoj Tiwari)। সেই নিয়ে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। রাজ্যের মন্ত্রীরই নাম বাদ! তা নিয়ে বিস্তর জলঘোলা দেখে নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন মনোজ তিওয়ারি।

SIR এর কারণে তাঁর ভোটাধিকার বাতিল হয়েছে বলে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে মানুষের মধ্যে, সেটাই স্পষ্ট করে দিতে তিনি ভোটার কার্ডের ছবি-সহ জানিয়েছেন ঠিক কী ঘটেছে, কেনই বা ভ্রান্ত ধারণা ছড়িয়েছে।

মনোজ জানিয়েছেন, সম্প্রতি তিনি তাঁর বাড়ি বদল করেছেন। সেই নিয়ম অনুযায়ী ঠিকানা পাল্টাতে তিনি 'ফর্ম ৮'-এর মাধ্যমে তাঁর আবেদন জমা করেন। সেই কারণে নিয়মমাফিক তাঁর আগের ভোটার কার্ডটি বাতিল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ''দুটি ছবি, একটা গুজব এবং আসল সত্য... বিগত ২৪ ঘণ্টায় সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে এমন একটি বিভ্রান্তি ছড়ানো হয়েছে যে, SIR এর কারণে আমার ভোটাধিকার বাতিল হয়েছে। এই বিভ্রান্তি কাটানোর জন্যই আজকের এই পোস্ট।''

কারণ ব্যাখ্যা করে তিনি আরও লেখেন, ''সম্প্রতি আমি আমার পরিবারের বাসস্থান পরিবর্তন করায় "ফর্ম ৮" সংগ্রহ করে বিধিনিয়ম মেনেই আমার ভোটার কার্ড স্থানান্তর করি, যার কারণে আমার পূর্বতন ঠিকানার ভোটার কার্ডটি বাতিল হয়। এটি একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। আশা করি আপনাদের বিভ্রান্তি দূর করতে পারলাম। সবাই সুস্থ থাকুন, ভাল থাকুন।''

শনিবারই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। খসড়া পর্ব থেকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত রাজ্যে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। তা নিয়ে একপ্রকার অনিশ্চয়তা চলছে। এর অর্থ, এই ভোটারদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত এবং আসন্ন নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে চূড়ান্ত প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

কমিশন যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে ৬০ লক্ষের বেশি নামের পাশে ‘বিচারাধীন’ লেখা রয়েছে। এই নামগুলি চূড়ান্ত কি না, তা যাচাই করার দায়িত্ব সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত ৫০১ জন বিচারবিভাগীয় আধিকারিককে দেওয়া হয়েছে। কমিশনের দাবি, নথি যাচাইয়ের পর যেমন যেমন নিষ্পত্তি হবে, তেমনভাবে উপযুক্ত নামগুলি চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।


```