
শেষ আপডেট: 22 July 2023 08:28
দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো এবং গণধর্ষণের ঘটনায় (Manipur video)আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হল (1 more arrested)।
সংখ্যালঘু কুকি সম্প্রদায়ের দুই মহিলার উপর গত মে মাসের পাশবিক নির্যাতনের সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় গত বুধবার (Manipur violence)। দেশজুড়ে নিন্দা ঝড় উঠার পর বুধবার রাতেই গ্রেফতার করা হয়েছিল একজনকে। তারপর বৃহস্পতিবার আরও তিনজনকে গ্রেফতার করা হয়। উত্তেজিত জনতা শুক্রবার ভোররাতে মূল অভিযুক্ত মেইতেই যুবক হেরোডাসের বাড়িতে হামলা চালায়। সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
"Another arrest has been made in the Manipur viral video case. A total of five main accused have been arrested so far," tweets Manipur Police pic.twitter.com/VLNb5WGt9C
— ANI (@ANI) July 22, 2023
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক কুকি যুবকের কাটা মুন্ডু ঝুলিয়ে রাখা হয়েছে একটি বাড়ির সামনে বাঁশের বেড়ায়।
সূত্রের খবর, মাথাটি যাঁর, তিনি তাঁর ডেভিড থিয়েক, তিনি কুকি সম্প্রদায়ভুক্ত। জানা গেছে, এই ঘটনাটি ঘটেছিল গত ২ জুলাই। সেদিন কুকি এবং মেইতেইদের মধ্যে লড়াইতে প্রাণ গিয়েছিল ৩ জনের। তাঁদেরই একজন ছিলেন ডেভিড। বিজয়ের চিহ্ন হিসেবেই হোক, বা প্রতিপক্ষকে ভয় দেখাতে, ডেভিডের দেহ থেকে মাথাটি কেটে ঝুলিয়ে রাখা হয়েছিল একটি বাড়ির সামনের বেড়া থেকে। নেটমাধ্যমে সেই ভিডিও দেখে শিউরে উঠছেন মানুষজন। যদিও এই ঘটনায় প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
কুকি যুবকের কাটা মুন্ডু ঝুলছে বেড়া থেকে! মণিপুরের আরও নারকীয় ঘটনার ভিডিও প্রকাশ্যে