Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

নিয়মের তোয়াক্কা না করে ল কলেজের অধ্যক্ষ পদে বসেছিলেন মানিক! বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের

নিয়মের তোয়াক্কা না করে ল কলেজের অধ্যক্ষ পদে বসেছিলেন মানিক! বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের

শেষ আপডেট: 5 October 2023 18:59

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা নাকাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপের নির্দেশ দিল আদালত।

যোগেশ চন্দ্র ল কলেজের অধ্যক্ষ হিসেবে মানিক যে বেতন পেয়েছেন, তা অবিলম্বে রাজ্যকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য নিয়ে স্নাতকোত্তর হওয়ার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন মানিক। পরে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। অবসরের পর পর্ষদ সভাপতি হিসেবেই দায়িত্ব সামলাতেন। অভিযোগ, কোনও নিয়মের তোয়াক্কা না করেই মানিক কলেজের অধ্যক্ষ পদে বসেছিলেন।

আদালতে দায়ের হয়েছিল মামলা। মামলাকারীর বক্তব্য, কলেজের অধ্যক্ষ হওয়ার জন্য অন্তত ১৫ বছরের অধ্যাপনার অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু মানিক ভট্টাচার্যের ক্ষেত্রে ওই নিয়ম মানা হয়নি। সেই মামলায় আজ এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

একইসঙ্গে মানিকের আমলেই নিয়োগ পাওয়া ওই কলেজের বর্তমান অধ্যক্ষ সুনন্দা গোয়েঙ্কা ও অধ্যাপক অচিনা কুণ্ডুকেও অবিলম্বে পদ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল অর্থাৎ  শুক্রবার সংশ্লিষ্ট কলেজের পরিচালন সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। তাতেও অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ জারি করেছেন বিচারপতি।


```