Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দুপুরে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে গেলেন ব্যক্তি, সন্ধেয় ঘর থেকে উদ্ধার স্ত্রীর ক্ষতবিক্ষত দেহ

জলপাইগুড়ির মালবাজারের শিশাবাগান এলাকায় স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধার। অভিযোগ স্বামীর বিরুদ্ধে। প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

 

দুপুরে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে গেলেন ব্যক্তি, সন্ধেয় ঘর থেকে উদ্ধার স্ত্রীর ক্ষতবিক্ষত দেহ

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 3 September 2025 10:23

দ্য় ওয়াল ব্যুরো: সন্ধে হয়ে গেলেও বাড়িতে জ্বলল না আলো। প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়েই চক্ষু চড়কগাছ। মাটিতে লুটিয়ে মহিলার রক্তাক্ত দেহ। অভিযোগের তির তাঁর স্বামীর দিকে।

জলপাইগুড়ির মালবাজারের ঘটনা। অভিযুক্ত টোটো চালক রামপ্রসাদ বাউরিকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মৃতার নাম বিমলা বাউলি (৪৫)। মালবাজার মহকুমার অন্তর্গত চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের শিশাবাগান এলাকায় থাকতেন তিনি। পরিবারে দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। একমাত্র ছেলে ভিনরাজ্যে থাকেন কাজের জন্য। বাড়িতে শুধু স্বামী-স্ত্রী ছিলেন ঘটনার দিন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দুপুরে হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যান রামপ্রসাদ। তখন বিশেষ কিছু মনে হয়নি কারও। কিন্তু সন্ধে হয়ে গেলেও তাঁর বাড়িতে আলো না জ্বলতে সন্দেহ হয়। রামপ্রসাদের বাবা মুকুল বাউলি বাড়ির ভেতরে ঢুকতেই বৌমার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মালবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বিমলাকে।

সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে কোনও বিবাদ হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত চলছে।


```