Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ইনস্টাগ্রামে ফিল্টার লাগানো মহিলার সঙ্গে প্রেম, আসল বয়স জানতেই শ্বাসরোধ করে খুন করলেন যুবক

করপাড়ি গ্রামের কাছে দেহটি উদ্ধার হয়। মৃতার গলায় শ্বাসরোধের চিহ্ন দেখে প্রথম থেকেই খুনের সন্দেহ হয়। পরে ময়নাতদন্তে সেই আশঙ্কা সত্যি হয়।

ইনস্টাগ্রামে ফিল্টার লাগানো মহিলার সঙ্গে প্রেম, আসল বয়স জানতেই শ্বাসরোধ করে খুন করলেন যুবক

গ্রেফতার অভিযুক্ত

গার্গী দাস

শেষ আপডেট: 3 September 2025 08:55

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মৈনপুরীতে চাঞ্চল্যকর ঘটনা। ইনস্টাগ্রামে আলাপ হওয়া এক মহিলাকে বিয়ের চাপ ও টাকা ফেরতের দাবিতে খুন করলেন এক যুবক।

মৃতার বয়স ৫২। তিনি চার সন্তানের মা। অভিযুক্তের নাম অরুণ রাজপুত, বয়স ২৬। দু’জনের পরিচয় হয়েছিল দেড় বছর আগে ইনস্টাগ্রামে। প্রায় দু’মাস আগে তাঁরা একে অপরের নম্বর বিনিময় করেন। এরপর নিয়মিত ফোনে কথা হত। একাধিকবার দেখা-সাক্ষাৎও হয়।

পুলিশ জানিয়েছে, ১১ অগস্ট ওই মহিলা ফাররুখাবাদ থেকে মৈনপুরীতে অরুণের সঙ্গে দেখা করতে যান। সেখানেই বিয়ে ও টাকা ফেরত নিয়ে কথাকাটাকাটি হয়। অরুণ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে খুন করেন। এরপর মহিলার ফোনটি নিয়ে সিম কার্ড ফেলে দেন।

করপাড়ি গ্রামের কাছে দেহটি উদ্ধার হয়। মৃতার গলায় শ্বাসরোধের চিহ্ন দেখে প্রথম থেকেই খুনের সন্দেহ হয়। পরে ময়নাতদন্তে সেই আশঙ্কা সত্যি হয়। ফাররুখাবাদ থানায় জমা হওয়া নিখোঁজ অভিযোগের ভিত্তিতে মৃতার পরিচয় জানতে পারে পুলিশ।

মৈনপুরীর পুলিশ সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, অভিযুক্ত অরুণ রাজপুতকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, মহিলা দীর্ঘদিন ধরে তাঁকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। প্রায় দেড় লক্ষ টাকা ধারও দিয়েছিলেন। টাকা ফেরত চাইছিলেন তিনি। এ নিয়েই অরুণের রাগ বাড়ছিল। অবশেষে খুন করেন তিনি।

অভিযুক্তের দাবি, মহিলা ইনস্টাগ্রামে ফিল্টার ব্যবহার করে নিজেকে কমবয়সী দেখাতেন। প্রথম দেখা করার পরই তাঁর আসল বয়স জানতে পারেন অরুণ। মহিলার বিয়ে হয়ে যাওয়া ও সন্তান থাকার বিষয়টিও তাঁর বিয়ে করতে না চাওয়ার অন্যতম কারণ।

বর্তমানে অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পুলিশ। তদন্ত চলছে।


```