Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

মাঝরাতে সমুদ্রের ধারে কেন! ইউপিআইতে আড়াই হাজার টাকা ঘুষ নিল দুষ্কৃতীরা, তারপর…

দ্য ওয়াল ব্যুরো: মধ্যরাতে সমুদ্রের ধারে বসে ছিলেন। শুধুমাত্র সেই অপরাধের জন্যই নাকি 'ঘুষ' (bribe) দিতে হয়েছে দুষ্কৃতীদের। আড়াই হাজার টাকা ইউপিআইয়ের মাধ্যমে নিয়েছে ওই দুষ্কৃতীরা। টুইটারে এমনটাই দাবি করেছেন এক ব্যক্তি। পেমেন্টের স্ক্রিনশটও

মাঝরাতে সমুদ্রের ধারে কেন! ইউপিআইতে আড়াই হাজার টাকা ঘুষ নিল দুষ্কৃতীরা, তারপর…

শেষ আপডেট: 5 March 2023 10:31

দ্য ওয়াল ব্যুরো: মধ্যরাতে সমুদ্রের ধারে বসে ছিলেন। শুধুমাত্র সেই অপরাধের জন্যই নাকি 'ঘুষ' (bribe) দিতে হয়েছে দুষ্কৃতীদের। আড়াই হাজার টাকা ইউপিআইয়ের মাধ্যমে নিয়েছে ওই দুষ্কৃতীরা। টুইটারে এমনটাই দাবি করেছেন এক ব্যক্তি। পেমেন্টের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মেরিন ড্রাইভে (marine drive)। ভিগ্গি নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে একটি স্ক্রিনশট। তাতে দেখা যাচ্ছে, গত ৪ মার্চ রাত ২.১৮ মিনিটে বিগ্নেশ কিষাণ নামে একজনের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে ইউপিআই-এর মাধ্যমে আড়াই হাজার টাকা পাঠানো হয়েছে অতীশ যাদব নামে একজনের অ্যাকাউন্টে।

পোষ্টের ক্যাপশনে ওই ব্যক্তি লিখেছেন, 'রাত দুটোর সময় মেরিন ড্রাইভে বসে থাকার জন্য ঘুষ দিতে হয়েছে। মুম্বইতে কি আজকাল এরকমই হচ্ছে?'

https://twitter.com/viggyvibe/status/1631772351166836736?s=48&t=dhV8mMyfZewBt9qlhIwg5A&utm_campaign=fullarticle&utm_medium=referral&utm_source=inshorts

ওই পোস্টে তিনি মুম্বই পুলিশ (Mumbai Police) এবং বৃহণ্মুম্বাই পুরসভাকে ট্যাগ করেছেন। তারপরেই তাঁর পোস্টে জবাব দিয়েছে মুম্বই পুলিশ। পুলিশের পক্ষ থেকে অভিযোগকারীর কাছ থেকে তাঁর যোগাযোগের তথ্য চাওয়া হয়েছে।

ভিগ্গি নামে ওই ব্যক্তির পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। প্রায় ৬ হাজারের কাছাকাছি মানুষ লাইক করেছেন পোস্টটি। ১ হাজারেরও বেশি বার রিটুইট করা হয়েছে সেটি। একজন লিখেছেন, 'এই ধরনের বিধি-নিষেধের কারণ কী তা বুঝতে পারি না।'

অন্য একজন নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। আশুতোষ জে দুবে নামে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি একজন আইনজীবী। 'একই ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। কিন্তু আমি ঘুষ দিইনি বলে আমাকে ভয় দেখানো হয়েছিল। যখন ওরা জানতে পারে যে আমি একজন আইনজীবী, তখন ওরা নম্রভাবে আমার সঙ্গে কথা বলে এবং আমাকে উপদেশ দেয় ধীরে সুস্থে হেঁটে ওই জায়গা থেকে চলে যেতে, যাতে কেউ বুঝতে না পারে যে আমাকে ওখানে বসতে দেওয়া হয়নি।'

'ধান খেতে ছেলের দেহ পুঁতে দিয়েছি', ফোন করে জানাল বাবা! শোরগোল উস্তিতে


```