Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মাঝরাতে প্রাক্তন প্রেমিকের সঙ্গে অভিসার! ধরা পড়তে তাঁর সঙ্গেই স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দ্য ওয়াল ব্যুরো: এ যেন বাস্তবের 'হাম দিল দে চুকে সনম' (Hum Dil De Chuke Sanam)! সঞ্জয় লীলা বনশালীর ব্লকবাস্টার হিট সেই ছবিতে দেখা গিয়েছিল, স্ত্রী এখনও প্রেমিককেই ভালবাসেন জেনে স্বামী স্বেচ্ছায় তাঁকে সেই প্রেমিকের কাছে ফিরিয়ে দিয়ে এস

মাঝরাতে প্রাক্তন প্রেমিকের সঙ্গে অভিসার! ধরা পড়তে তাঁর সঙ্গেই স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

শেষ আপডেট: 24 September 2023 09:19

দ্য ওয়াল ব্যুরো: এ যেন বাস্তবের 'হাম দিল দে চুকে সনম' (Hum Dil De Chuke Sanam)!

সঞ্জয় লীলা বনশালীর ব্লকবাস্টার হিট সেই ছবিতে দেখা গিয়েছিল, স্ত্রী এখনও প্রেমিককেই ভালবাসেন জেনে স্বামী স্বেচ্ছায় তাঁকে সেই প্রেমিকের কাছে ফিরিয়ে দিয়ে এসেছিলেন। যদিও শেষ পর্যন্ত স্বামীর ভালবাসা অনুভব করে প্রেমিককে ছেড়ে তাঁর কাছেই ফিরে এসেছিলেন স্ত্রী। এবার বাস্তবেও তেমনই এক ঘটনা ঘটলেও পরিণতি হল একটু ভিন্ন। স্ত্রী পুরনো প্রেমিকের কাছেই ফিরে যেতে চান জানার পর সেই প্রেমিকের সঙ্গেই স্ত্রীর ফের বিয়ে দিলেন স্বামী (man gets wife married to lover)।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দেওরিয়া জেলায়। জানা গেছে বিবাহিতা ওই তরুণীর প্রেমিকের নাম আকাশ শাহ। আকাশ বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। তাঁর সঙ্গে গত দু'বছর ধরে সম্পর্কে ছিলেন ওই তরুণী। তবে সম্প্রতি পরিস্থিতির চাপে পড়ে অন্যত্র বিয়ে করতে বাধ্য হন তিনি। কিন্তু বিয়ের পরেও আকাশকেই ভালবেসে গেছেন তিনি। আবার আকাশও ভুলতে পারেননি প্রাক্তন প্রেমিকাকে।

তাই প্রেমের টানে দেওরিয়াতে ছুটে গিয়েছিলেন তিনি। শুক্রবার রাতে সকলের অলক্ষ্যে তরুণীর শ্বশুরবাড়িতে গিয়ে প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করেন আকাশ। কিন্তু দুর্ভাগ্যক্রমে সকলের চোখে পড়ে যান তাঁরা। এরপরেই তরুণীর শ্বশুরবাড়ির লোকজন আকাশকে ধরে বেধড়ক মারধর করে।

যদিও ঘটনা একবারে ১৮০ ডিগ্রি ঘুরে যায় যখন তরুণীর স্বামী আকাশকে মারধর করা তো দূর, উল্টে প্রাক্তন প্রেমিকের সঙ্গেই স্ত্রীকে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। স্বামীকে সব কথা খুলে বলেন তরুণী, জানান, আকাশের কাছেই ফিরে যেতে চান তিনি। একথা শোনার পর সব দ্বিধা ঝেড়ে ফেলে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দেবেন বলে স্থির করেন স্বামী। তাঁর ইচ্ছাতেই মন্দিরে গিয়ে যুগলের চারহাত এক করা হয় (man gets wife married to lover)।

জানা গেছে, দুই পরিবারের সম্মতিতেই বিবাহ সুসম্পন্ন হয়েছে। বিয়ের পর আকাশ যে বাইকে চড়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছিলেন, সেই বাইকে করেই স্ত্রীকে তাঁর বর্তমান স্বামীর সঙ্গে নতুন শ্বশুরঘরে পাঠিয়ে দিয়েছেন প্রাক্তন স্বামী।

হিন্দু যুবক বোরখা পরে নাচছিলেন পুজো মণ্ডপে, অশান্তি ছড়ানোই উদ্দেশ্য? গ্রেফতার করল পুলিশ


```