দ্য ওয়াল ব্যুরো: “একদিন জঙ্গলমহলের মানুষকে পিঁপড়ে খেতে হতো”— বুধবার অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের মাটিতে দাঁড়িয়ে পুরনো সেই বিভীষিকার দিনগুলি স্মরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বললেন, “১৯৯২ সালে স্বামীজির জন্মদিনে আমি স্কুটারে করে বেলপাহাড়ির এক গ্রামে গিয়েছিলাম। লুকিয়ে গিয়ে দেখি, কাঠের চুলোয় কিছু সেদ্ধ হচ্ছে। জিজ্ঞেস করতেই গ্রামের মানুষ বললেন— ‘আমরা ৯ মাস চাল পাই না, জঙ্গল থেকে পিঁপড়ে আর গাছের শিকড় তুলে এনে সেদ্ধ করে খাই।’”
এই অভিজ্ঞতা থেকেই তিনি স্থির করেছিলেন, যদি কখনও ক্ষমতায় আসেন, তাহলে এমন দুর্দশা আর হবে না। আর সেই কারণে ক্ষমতায় এসেই শুরু করেছিলেন ‘খাদ্যসাথী’ প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়য়ের কথায়, "সেজন্যই আমি ক্ষমতায় এসে খাদ্যসাথী প্রকল্প চালু করে দিয়েছি"




.jpeg)