Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘গণতন্ত্র হত্যা’ বনাম ‘ভোটার চুরি’! বাঁকুড়ায় ফর্ম–৭ ঘিরে মমতা–মালব্য যুদ্ধ

রাতের অন্ধকারে একটি রহস্যজনক গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর ছবি—গাড়ির ভিতর থেকে উদ্ধার প্রায় ৩,০০০ থেকে ৪,০০০টি ফর্ম–৭ (Bankura's Form-7), অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম কাটার আবেদনপত্র। 

‘গণতন্ত্র হত্যা’ বনাম ‘ভোটার চুরি’! বাঁকুড়ায় ফর্ম–৭ ঘিরে মমতা–মালব্য যুদ্ধ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 January 2026 19:15

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ার তালডাংরা থেকে মঙ্গলবার রাজ্য রাজনীতিতে যেন আচমকাই নেমে এল ঝড়। রাতের অন্ধকারে একটি রহস্যজনক গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর ছবি—গাড়ির ভিতর থেকে উদ্ধার প্রায় ৩,০০০ থেকে ৪,০০০টি ফর্ম–৭ (Bankura's Form-7), অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম কাটার আবেদনপত্র। 

তৃণমূলের অভিযোগ, গাড়িটি বিজেপি নেতাদেরই ছিল। আরও বিস্ফোরক দাবি, ওই ফর্মগুলির অধিকাংশেই আগে থেকেই লেখা ছিল জেলার বিভিন্ন এলাকার ভোটারদের নাম, ঠিকানা ও ব্যক্তিগত তথ্য। পুলিশ সূত্রে খবর, তার বড় অংশই বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের।

এই ঘটনার পরেই উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক মহল। সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিয়ে বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ অমিত মালব্য (Amit Malavya) অভিযোগ করেন, খাতড়ার এসডিও অফিসের কাছে ফর্ম–৭ জমা দিতে যাওয়া এক বিজেপি কর্মীকে অপহরণ করা হয়েছে। শুধু তাই নয়, তাঁর দাবি, তৃণমূলের প্রায় ৬০ জন কর্মী থানার ভিতরে ঢুকে অভিযোগ গ্রহণ বন্ধ করে দিয়েছে। কটাক্ষের সুরে মালব্য লিখেছেন, “থানা কি এখন শাসক দলের পার্টি অফিস?”

এর পাল্টা জবাব দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে তিনি বলেন, “একটা ছবি দেখাচ্ছি—গাড়িতে করে প্রায় ১০ হাজার ফর্ম নিয়ে যাচ্ছে নাম ডিলিট করার জন্য। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ।” তাঁর অভিযোগ, ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। 

মুখ্যমন্ত্রীর কথায়, “এগুলো তথ্য চুরি, গণতন্ত্র চুরি। জ্যান্ত মানুষকে মুছে ফেলতে চাইছে।”

ফলে ফর্ম–৭ ঘিরে বাঁকুড়া এখন রীতিমতো রাজনৈতিক রণক্ষেত্র। এক দিকে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ আওয়াজ, অন্য দিকে তৃণমূলের ‘ভোটার চুরি’র অভিযোগ। ২০২৬-এর আগে ভোটার তালিকা যে রাজ্য রাজনীতির সবচেয়ে বড় লড়াইয়ের ময়দান হয়ে উঠছে, তার ইঙ্গিত স্পষ্ট বাঁকুড়ার এই ঘটনাতেই।


```