Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ভয় পাবেন না, দিদি আছে', ২০০২ ভোটার লিস্টে মা-বাবার নাম না থাকলে কী করতে হবে জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ১৬, ২১, ২৪ এর ভোটে পরাজয়ের পর এবার পিছনের দরজা দিয়ে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি। তাই এসআইআরের নাম করে বাংলার ২ কোটি মানুষের নাম কেটে ওরা ভাবছে বাংলা দখল করে নেবে।

'ভয় পাবেন না, দিদি আছে', ২০০২ ভোটার লিস্টে মা-বাবার নাম না থাকলে কী করতে হবে জানালেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 4 November 2025 19:25

দ্য ওয়াল ব্যুরো: কমিশনের (Election Commission) নির্দেশ মেনে মঙ্গলবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ শুরু করেছে কমিশন নিযুক্ত বুথ লেবেল অফিসার বা বিএলও-রা। আর এদিনই কলকাতার মহামিছিল শেষে জোড়়াসাঁকোর সভা থেকে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বললেন, "আমরা থাকতে বাংলার একজন যোগ্যরও নাম বাদ দিতে দেব না। প্রয়োজনে নিজেদের জীবনের রক্ত দিয়ে হলেও তা রক্ষা করব।"

২০০২ সালের ভোটার লিস্টে অভিষেকেরও নাম নেই, জানিয়ে মমতা বলেন, অভিষেক তো জন্মেছে ৮৭ সালে, ২০০২ সালের ভোটার লিস্টে ওর নাম উঠবে কি করে? ও তো ২০০৬ সালে প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছে।

এসআইআর ঘোষণার পর ইতিমধ্যে রাজ্যে বেশ কয়েকজন আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। এ ব্যাপারে যাতে আর একটা প্রাণও না যায় সেজন্য রাজ্যবাসীকে বরাভয় দিয়ে মমতা বলেন, ২০০২ সালের ভোটার লিস্টে যাঁদের মা-বাবারও নাম নেই, তাঁদের বলছি, বিজেপির কথায় অযথা প্যানিক হবেন না। নিজেদের মূল্যবান প্রাণ এভাবে নষ্ট করবেন না। মা-বাবার সার্টিফিকেট ছাড়াও আরও অনেক নথি দেওয়া যাবে। সেই নথি গুলো করিয়ে নিন। আমাদের যে বিএলএ (বুথ লেবেল এজেন্ট) থাকবে, তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। তা বলে বিজেপির ক্যাম্পে ভুল করে চলে যাবেন না।

মমতা এও বলেন, "মনে রাখবেন, আমরা থালা,বাটি বেচে হলেও আপনাদের সাহায্য করব। আমাদের ভোট আমাদের অধিকার। এই হক আমরা কেড়ে নিতে দেব না, প্রয়োজনে বিজেপিকে উৎখাত করে দেব। জান দেব, কিন্তু মান কেড়ে নিতে দেব না।"

একই সঙ্গে মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "মতুয়াদের কার্ড করে দেওয়ার নাম করে ক্যাম্প করে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এসব ফাঁদে পা দেবেন না, আমি ঠাকুরবাড়ির নামে শপথ করে বলছি, আমি থাকতে আপনাদের কোনও ক্ষতি হতে দেব না, রক্ষা করবই।"

তিনিই প্রথম সচিত্র ভোটাধিকারের দাবিতে আন্দোলন সংগঠিত করেছিলেন মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা মারা গিয়েছে তাঁদের নাম বাদ যাক, কিন্তু তা বলে যোগ্যদের নাম বাদ দিয়ে দেবে! এত বড় স্পর্ধা। এসআইআর হোক, কিন্তু বেছে বেছে বিরোধী রাজ্যে এসআইআর করার জন্য কেন এত তাড়াহুড়ো?

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ১৬, ২১, ২৪ এর ভোটে পরাজয়ের পর এবার পিছনের দরজা দিয়ে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি। তাই এসআইআরের নাম করে বাংলার ২ কোটি মানুষের নাম কেটে ওরা ভাবছে বাংলা দখল করে নেবে। বাংলার মানুষ ওদের ওই স্বপ্ন পূরণ করতে দেবে না। ওরা জানে না জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। ভাবছে ডেমোক্র্যাসিকেও কিনে নেবে। তা হবে না।

জনাতর উদ্দেশে এও বলেন, প্রয়োজনে আদালতে যান, কিন্তু কোন‌ও এজেন্সি দেখে ভয় পাবেন না। ওদের ভয় পাওয়ার কোন‌ও কারণ নেই।‌ ব্যবসায়ীরা ভয় পাবেন না। রাজবংশী ভাই বোনেদের বলব আসাম থেকে চিঠি আসছে, ছুড়ে ফেলে দিন। 

নির্বাচন কমিশনকে কটাক্ষ করে মমতা এও বললেন, "মোদীবাবু, শাহবাবুকে খুশি করতে কুর্সিবাবু নতুন ইতিহাস তৈরি করতে চাইছেন, ওনার ইতিহাস পাতিহাঁসে পরিণত হবে।"


```