১২ এপ্রিল, নির্বাচনের আগে প্রচারের পারদ তুঙ্গে চড়িয়ে আজ চারটি জনসভায় যোগ দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে আজ ম্যারাথন প্রচার চালাবেন তিনি।

শেষ আপডেট: 12 April 2026 15:39
দ্য ওয়াল ব্যুরো: আজ ১২ এপ্রিল, নির্বাচনের আগে প্রচারের পারদ তুঙ্গে চড়িয়ে আজ চারটি জনসভায় যোগ দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে আজ ম্যারাথন প্রচার চালাবেন তিনি। সকালে খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের প্রার্থী নবীন চন্দ্র বাগের সমর্থনে লোদনা ফুটবল গ্রাউন্ডে জনসভা করবেন তিনি। এরপরে বেলায় ওন্দা হাই স্কুল ফুটবল মাঠে সুব্রত দত্তের সমর্থনে প্রচার করবেন। দুপুরে ছাতনার প্রার্থী স্বপন কুমার মণ্ডলের সমর্থনে শালচুড়া ফুটবল মাঠে সভা। দিনের শেষ সভা আসানসোলে। দুপুরে এ.ডি.ডি.এ গ্রাউন্ডে আসানসোল উত্তর ও দক্ষিণ কেন্দ্রের দুই প্রার্থী মলয় ঘটক ও তাপস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন তৃণমূল সুপ্রিমো।