Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই! ২১ জুলাই বিজেপির 'উত্তরকন্যা অভিযান' প্রসঙ্গে মমতা

মমতা স্পষ্ট করেছেন, বিজেপির কোনও কর্মসূচির দিকে নজর না দিয়ে তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে অংশ নিতে আসা কর্মীদের যেন কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করাই অগ্রাধিকার।

কোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই! ২১ জুলাই বিজেপির 'উত্তরকন্যা অভিযান' প্রসঙ্গে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 July 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে গণধর্ষণ-কাণ্ডের (Kasba Law College) প্রতিবাদে এক কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছিলেন - ২১ জুলাই উত্তরকন্যা অভিযান (Uttarkanya Abhijan) হবে। ওইদিনই তৃণমূলের শহিদ দিবস পালনের কর্মসূচি থাকে। স্বাভাবিকভাবেই একই দিনের জন্য বিজেপির তরফে কর্মসূচি ঘোষণা হওয়ায় রাজনৈতিক পারদ চড়েছে। কিন্তু এই উত্তরকন্যা অভিযানকে গুরুত্ব না দেওয়ার বার্তাই দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রতিবার ২১ জুলাই (21 July) ধর্মতলায় জনসমুদ্র দেখা যায়। তৃণমূল (TMC) দাবি করে, ফি বছর ভিড়ের নতুন রেকর্ড হয়। এবারও এই কর্মসূচি নিয়ে তাঁদের একই দাবি। কিন্তু বিজেপির উত্তরকন্যা অভিযান ঘোষণা হওয়ায় মনে হয়েছিল শাসক শিবির পাল্টা কিছু পদক্ষেপ করবে। কিন্তু তেমনটা হল না। বরং এই অভিযানকে একেবারেই গুরুত্ব না দেওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার মন্ত্রিসভার বৈঠক ছিল। সূত্রের খবর, সেই বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের উদ্দেশে বলেছেন, ওইদিন যাতে বিভিন্ন জেলা থেকে কলকাতায় কর্মীদের নিরাপদে নিয়ে আসা যায় এবং বাকি সমস্ত দিক গুরুত্ব দিয়ে দেখা হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে, শহরে আসা সকল তৃণমূল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতায়াত ও অন্যান্য সমস্ত দিক গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

মমতা স্পষ্ট করেছেন, বিজেপির কোনও কর্মসূচির দিকে নজর না দিয়ে তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে অংশ নিতে আসা কর্মীদের যেন কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করাই অগ্রাধিকার।

উল্লেখ্য, কসবার মঞ্চ থেকে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছিলেন, '২১ জুলাই ওরা কলকাতায় ডিমভাত খাবে, আমরা উত্তরকন্যায় যাব। কর্মীদের বলছি — নিজের খরচে যাবেন, ভাল করে লড়তে হবে।' পাশাপাশি, ৯ অগস্ট 'নবান্ন অভিযান'-এর ঘোষণাও করেন তিনি।

আসলে গত বছর ৯ অগস্টই আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল সেই ডাক্তারি পড়ুয়ার, যিনি ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার শিকার হন বলে অভিযোগ। সেই স্মরণেই এই নবান্ন অভিযান। 


```