Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ভাইপোর বিয়েতে কার্শিয়াংয়ে মমতা, তেলঙ্গনায় রেবন্তের শপথগ্রহণে কাকে পাঠাচ্ছেন 

বৃহস্পতিবার হায়দরাবাদের এল বি স্টেডিয়ামে শপথ নেবেন রেড্ডি। সেই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ভাইপোর বিয়েতে কার্শিয়াংয়ে মমতা, তেলঙ্গনায় রেবন্তের শপথগ্রহণে কাকে পাঠাচ্ছেন 

শেষ আপডেট: 6 December 2023 23:27

দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গনার মুখ্যমন্ত্রী পদে আগামীকাল শপথ গ্রহণ করতে চলেছেন সে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি এ রেবন্ত রেড্ডি। হায়দরাবাদে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছিলেন দক্ষিণের এই রাজ্যটিতে কংগ্রেসের জয়ের কান্ডারি। তবে ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ের জন্য বুধবার বিকেলেই উত্তরবঙ্গ সফরে চলে গেছেন মুখ্যমন্ত্রী। যদিও রেড্ডির আমন্ত্রণ ফেরাননি তিনি। জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে না পারলেও তাঁর প্রতিনিধি হয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন উপস্থিত থাকবেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে। 

বৃহস্পতিবার হায়দরাবাদের এল বি স্টেডিয়ামে শপথ নেবেন রেড্ডি। সেই অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কংগ্রেস দলনেত্রী সনিয়া গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রেবন্ত।

এছাড়া কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপলক্ষ্যমন্ত্রীর ডিকে শিবকুমার, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে তেলঙ্গনার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকেও। সেই তালিকাতেই নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তাঁর বদলে রেবন্তের সকল গ্রহণ অনুষ্ঠানে যাবেন ডেরেক ও ব্রায়েন। 

অন্যদিকে, বুধবার বিকেলেই কার্শিয়াং পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার বাসিন্দা এক তরুণীর সঙ্গেই বিয়ে হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের। এই বিয়ের বরকর্তা হলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ৭ তারিখ পর্যন্ত পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে ৮ তারিখ থেকেই তাঁর রাজনৈতিক কর্মসূচি শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। ৮ তারিখ পর্যন্ত কার্শিয়াংয়ে থাকলেও পরদিন হাসিমারা যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর  জলপাইগুড়ি ও শিলিগুড়িতে সভা করতে যেতে পারেন মমতা বন্দোপাধ্যায়। সব সেরে ১২ ডিসেম্বর তিনি কলকাতা ফিরবেন বলে জানা যাচ্ছে।


```