এই প্রকল্পে জেলায় জেলায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কী ভূমিকা ও কর্তব্য, তার একটি তালিকা সে ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একটি নির্দেশিকা দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 11 August 2025 20:24
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যবাসীর দৈনন্দিন সমস্যা দ্রুত মেটাতে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিকল্পনায় ২ অগস্ট থেকে শুরু হয়ে গেছে এই প্রকল্প। সরকারের লক্ষ্য, পাড়ার সমস্যা সমাধানে সরাসরি বাসিন্দাদের সম্পৃক্ত করা এবং প্রশাসনকে আরও তৎপর করে তোলা।
এই প্রকল্পে জেলায় জেলায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কী ভূমিকা ও কর্তব্য, তার একটি তালিকা সে ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একটি নির্দেশিকা দিয়েছেন। যেখানে বলা হয়েছে—
এর আগে মুখ্যমন্ত্রীর হাত ধরেই রাজ্যে চালু হয়েছিল জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচি, যেখানে সাধারণ মানুষ অল্প সময়ে বিভিন্ন সরকারি পরিষেবা পেতেন। এবার সেই ধারাবাহিকতায় নতুন এই প্রকল্পের মাধ্যমে সমাধান করা হবে স্থানীয় স্তরের ছোট ছোট সমস্যা— যেমন জলের কল বসানো, বৈদ্যুতিক খুঁটি স্থাপন, নোংরা ড্রেন পরিষ্কার, আবর্জনা অপসারণ, কিংবা খেলার মাঠের সংস্কার।
প্রকল্প অনুযায়ী, প্রতি তিনটি বুথ মিলিয়ে একটি সেন্টার বা শিবির হবে। প্রতিটি বুথের জন্য একজন করে সরকারি আধিকারিক নিয়োজিত থাকবেন, যিনি সপ্তাহে একদিন এলাকায় উপস্থিত থেকে সরাসরি অভিযোগ শুনবেন। প্রতিটি পাড়াতেই হবে এই ক্যাম্প, যেখানে বাসিন্দারা নিজেদের সমস্যা জানাতে পারবেন, এবং পরবর্তীতে তা সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
এই উদ্যোগের জন্য রাজ্য সরকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। প্রতিটি বুথকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা করে অনুদান, আর গোটা প্রকল্পে খরচ হবে প্রায় ৮,০০০ কোটিরও বেশি টাকা। সরকারের আশা, এই কর্মসূচি পাড়ার সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর ভূমিকা রাখবে।