Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক মঞ্চে ফের সম্মান! জাপানের বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক পরিসরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্মান কেবল ব্যক্তিগত স্বীকৃতি নয়— বাংলার ভাবমূর্তিরও উজ্জ্বল প্রতিফলন।

আন্তর্জাতিক মঞ্চে ফের সম্মান! জাপানের বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 November 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: আবার আন্তর্জাতিক স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঝুলিতে। সামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সংস্কৃতি ও মানবিকতার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য জাপানের এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে দিল ডি. লিট (D'Lit , Japanese university) উপাধি।

বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চে মুখ্যমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন জাপানের ইয়োকোহামা বিশ্ববিদ্যালয়ের সদস্যরা। রাজ্যের উপাচার্য, শিক্ষাবিদ, শিল্পী, সাহিত্যিক, প্রশাসনিক কর্তারা— সকলে ছিলেন উপস্থিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সম্মান গ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জাপান খুবই সুন্দর দেশ। ওখানকার মানুষের স্বাস্থ্য সচেতনতা, শৃঙ্খলা, কাজের সংস্কৃতি— অনেক কিছু শেখার আছে আমাদের।” এর আগে কলকাতা এবং সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি. লিট উপাধি দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর তিনি জাপানে যাবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ও ঘুরে আসবেন। মুখ্যমন্ত্রীর কথায়, "তবে মনে রাখবেন, আমি ভিআইপি নই, এলআইপি— লেস ইম্পর্ট্যান্ট পার্সন! এ ভাবেই সারা জীবন থাকতে চাই।"

জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল গত কয়েকদিন ধরে কলকাতায় রয়েছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের একাধিক বৈঠক হওয়ার কথা— শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, যৌথ গবেষণা, এমনকি বাণিজ্যিক সম্পর্ক প্রসারের ক্ষেত্রেও আলোচনার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক পরিসরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্মান কেবল ব্যক্তিগত স্বীকৃতি নয়— বাংলার ভাবমূর্তিরও উজ্জ্বল প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, “এই সম্মান রাজ্যের বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রেও ইতিবাচক বার্তা দেবে।”

ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চে তাই এদিনের মুহূর্তটি যেন কেবল এক রাজনৈতিক নেত্রীর নয়, বাংলার মুখ, বাংলার সংস্কৃতি, আর এক দৃঢ় নারী নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি।


```