Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

‘ছাপ্পা রুখতে পাখা-বেলন নিয়ে তৈরি থাকুন’, কমিশনের চিঠির পরও রঘুনাথপুরে রণংদেহী মমতা

সভামঞ্চ থেকে মমতা বলেন, ভোটের আগে বাইরের গুন্ডাদের গতিবিধির ওপর নজর রাখতে হবে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বা বিজেপির লোকজন ছদ্মবেশে এসে ভোট প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করতে পারে।

‘ছাপ্পা রুখতে পাখা-বেলন নিয়ে তৈরি থাকুন’, কমিশনের চিঠির পরও রঘুনাথপুরে রণংদেহী মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 28 March 2026 15:04

দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে (West Bengal Assembly Election 2026) রঘুনাথপুরের জনসভা থেকে সরাসরি মহিলা ভোটারদের সক্রিয় হওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর স্পষ্ট বার্তা— “পুলিশের (Police) পোশাক পরে কেউ যদি ছাপ্পা দিতে আসে, রুখে দাঁড়াবেন।” শুধু তাই নয়, বাড়িতে রুটি বেলার বেলন নিয়েও প্রস্তুত থাকার ডাক দিয়ে কার্যত ভোটকে কেন্দ্র করে তৃণমূলের (TMC News) আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি।

সভামঞ্চ থেকে মমতা বলেন, ভোটের আগে বাইরের গুন্ডাদের গতিবিধির ওপর নজর রাখতে হবে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বা বিজেপির লোকজন ছদ্মবেশে এসে ভোট প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করতে পারে। সেই পরিস্থিতিতে মহিলা ভোটারদেরই প্রতিরোধ গড়ে তোলার দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি। তাঁর কথায়, “যে রাঁধে সে চুলও বাঁধে— তাই প্রয়োজন হলে হাত পাখা, রুটি বেলার বেলন নিয়েও প্রস্তুত থাকুন।”

বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে মমতা বলেন, “তৃণমূলকে চোর বলা হচ্ছে, অথচ দেশ বেচে দেওয়ার চেষ্টা করছে ওরাই।” মহাভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তৃণমূল পাণ্ডব, আর বিজেপি কৌরবদের দল।” ভোটারদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে বলেন, কোন পক্ষকে বেছে নিতে চান, নিজেরাই ঠিক করুন।

বাংলাকে ‘টার্গেট’ করার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিজেপি বাংলার অস্তিত্ব ও সংস্কৃতিকে দুর্বল করতে চাইছে। তাই ভোটে তৃণমূলকে সমর্থন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটা ভোটও যেন অন্য কাউকে না যায়।”

এসআইআর বা ভোটার তালিকা সংক্রান্ত বিষয়েও কেন্দ্রকে নিশানা করেন মমতা। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বহু মহিলার নাম বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে বিবাহের পর পদবি পরিবর্তনের কারণে বহু নারী সমস্যায় পড়েছেন বলে দাবি করেন তিনি।

এছাড়াও গ্যাসের দাম, রেলভাড়া বৃদ্ধি এবং কেন্দ্রীয় প্রকল্প নিয়েও তীব্র সমালোচনা করেন মমতা। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের ওপর চাপ বাড়িয়ে কেন্দ্র সরকার নিজেদের সুবিধা করছে। নোটবন্দি থেকে আধার, বারবার লাইনে দাঁড়ানোর প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন তোলেন, “একটা জীবনে কতবার লাইনে দাঁড়াবেন মানুষ?”

এখানে বলে রাখা দরকার, গত ২৫ মার্চ নকশালবাড়ির জনসভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। কমিশনের চিঠিতে বলা হয়, মমতা মহিলাদের ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে এবং প্রয়োজনে জরুরি পরিস্থিতি সামাল দিতে বাড়ির রান্নাঘরের সরঞ্জাম ব্যবহার করতে বলেছেন। 

কমিশনের সেই চিঠির পর এদিনের জনসভাতে আবারও একই পন্থা নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


```