Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘কৃষকদের পাশে থাকা বেশি জরুরি’, আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে পাঞ্জাব যাত্রা স্থগিত মমতার

বৃহস্পতিবার বিধানসভায় মমতা বলেছেন, কৃষক আন্দোলনের কথা মাথায় রেখেই এই মুহূর্তে পাঞ্জাব সফর স্থগিত রেখেছেন তিনি।

‘কৃষকদের পাশে থাকা বেশি জরুরি’, আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে পাঞ্জাব যাত্রা স্থগিত মমতার

শেষ আপডেট: 15 February 2024 15:49

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব সফর আপাতত স্থগিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় মমতা বলেছেন, কৃষক আন্দোলনের কথা মাথায় রেখেই এই মুহূর্তে পাঞ্জাব সফর স্থগিত রেখেছেন তিনি। কৃষকদের পাশে থাকাটা এই সময় বেশি জরুরি বলেই মনে করছেন তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, “মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পাঞ্জাব যাওয়ার কথা ছিল আমার। কিন্তু কৃষক আন্দোলনের বিষয়টি বিবেচনা করেই আপাতত যাত্রা স্থগিত রাখছি। কেজরিওয়ালকে সে কথা জানিয়েও দিয়েছি। আমি মনে করি, এই সময় কৃষকদের পাশে থাকাটা বেশি জরুরি।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করেছিলেন যে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না। যদিও কংগ্রেস এখনও দাবি করে চলেছে, জোট আলোচনা চলছে। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালও জানিয়েছেন, লোকসভা ভোটে তাঁরা একাই লড়বেন। পাশাপাশি এও জানানো হয়েছে, কংগ্রেসের সঙ্গে ভোট আলোচনার কোনও অগ্রগতি হয়নি। গুজরাত, হরিয়ানা, গোয়াতেও কংগ্রেসের সঙ্গে জোট বেধে নয় একাই সম্ভবত লড়তে চলেছেন কেজরিওয়াল। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঞ্জাব সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।  

এদিকে, নতুন করে কৃষক আন্দোলন শুরু হয়েছে। ফিরছে ২০২০ সালের স্মৃতি। কৃষক আন্দোলনের দ্বিতীয় দিনে রণক্ষেত্রের চেহারা নিয়েছে পাঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা। তারমধ্যেই কৃষক আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। 


```