Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

একই দিনে উল্টো রথ ও মহরম, দিঘা-সহ রাজ্যজুড়ে কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

৫ জুলাই দিঘায় উল্টো রথ, আগাম পৌঁছবেন একাধিক মন্ত্রী, ড্রোন-ব্যারিকেডে কড়া নিরাপত্তা।

একই দিনে উল্টো রথ ও মহরম, দিঘা-সহ রাজ্যজুড়ে কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী।

শেষ আপডেট: 2 July 2025 20:10

দ্য ওয়াল ব্যুরো: একই দিনে উল্টো রথ ( Ulto Rath) ও মহরম (Muharram)। ফলে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দিঘায় রথযাত্রা ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ((Chief Minister Mamata Banerjee)।

বুধবার নবান্নে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত নির্দেশ দিয়েছেন তিনি। শুধু দিঘা নয়, উল্টোরথ ও মহরম ঘিরে রাজ্যের কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে সেজন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিধায়ক, মন্ত্রীদের এলাকায় থেকে পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

নবান্ন সূত্রে খবর, আগামী ৫ জুলাই দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হবে। সেই উপলক্ষে ৪ তারিখ থেকেই দিঘায় পৌঁছে যাবেন রাজ্যের একাধিক মন্ত্রী। তাঁদের মধ্যে রয়েছেন পূর্তমন্ত্রী পুলক রায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমকলমন্ত্রী সুজিত বসু, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন।

রথযাত্রার দিন আকাশে পুলিশের অনুমতি ছাড়া কোনও বেসরকারি ড্রোন ওড়ানো যাবে না বলেও জানানো হয়েছে। দিঘায় রথের রাস্তায় আগেভাগেই ব্যারিকেড করে দেওয়া হবে। সাধারণ মানুষ ব্যারিকেডের বাইরে থাকবেন এবং রথের রশি তাঁদের কাছে পৌঁছে দেওয়া হবে। কোনওভাবেই যেন কেউ রাস্তায় নেমে না আসেন, তারও কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা— “একই দিনে রথ ও মহরম রয়েছে, তাই সজাগ থাকতেই হবে।” প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ অন্যান্য আধিকারিকরা।

এই বৈঠকে রথযাত্রার পাশাপাশি শ্রাবণ মাসে তারকেশ্বর ও অন্যান্য এলাকায় শুরু হতে চলা শ্রাবণী মেলাকে ঘিরেও নিরাপত্তার প্রস্তুতির কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরই এই সময় প্রচুর ভক্ত সমাগম হয়। যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। 

বৈঠকে কেএমডিএ-র কিছু কাজ নিয়ে অসন্তোষও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন সকালে হাওড়া পুরসভা এলাকায় গাছ পড়ে দুই কর্মীর মৃত্যু হয়। তা নিয়েও ক্ষোভ জানান তিনি। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সব দফতরকে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 


```