Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'আপনি বাংলাটা ভাল বোঝেন, বাংলায় আবার আসুন', দেখা করে সিভি আনন্দ বোসকে বললেন মমতা

মঙ্গলবার ধর্মতলায় চলা ধর্না কর্মসূচির আপাত সমাপ্তি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান, প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন। পরে 'সৌজন্য'-এ গিয়ে সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। 

'আপনি বাংলাটা ভাল বোঝেন, বাংলায় আবার আসুন', দেখা করে সিভি আনন্দ বোসকে বললেন মমতা

সিভি আনন্দ বোস এবং মমতা বন্দ্যোপাধ্য়ায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 March 2026 20:34

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Elections 2026) আবহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরের ঠিক আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের (West Bengal Ex Governor CV Ananda Bose) সরে দাঁড়ানোর ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে সাক্ষাৎ করে ফের সেই পদত্যাগের পিছনে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার ধর্মতলায় চলা ধর্না কর্মসূচির (TMC Dharna) আপাত সমাপ্তি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান, প্রাক্তন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন। পরে 'সৌজন্য'-এ গিয়ে সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, প্রাক্তন রাজ্যপালের সঙ্গে তাঁর দীর্ঘদিনের কাজের সম্পর্ক রয়েছে এবং ব্যক্তিগতভাবেও তাঁর পরিবারের সঙ্গে পরিচয় আছে।

মুখ্যমন্ত্রীর কথায়, “অনেকদিন একসঙ্গে কাজ করেছি। তাঁর পরিবারের সঙ্গেও পরিচয় রয়েছে। তাই বাংলার রীতি মেনেই তাঁর সুস্বাস্থ্য কামনা করি।” তবে এর পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, প্রাক্তন রাজ্যপালের সঙ্গে অন্যায় করা হয়েছে। তাঁর অভিযোগ, পাঁচ বছরের নির্ধারিত মেয়াদ থাকা সত্ত্বেও মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, তাও আবার নির্বাচনের ঠিক আগে।

মমতার বক্তব্য, এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই তাঁর মনে হয়েছে। তিনি জানান, নিজের এই মতামত তিনি সরাসরি প্রাক্তন রাজ্যপালকেও জানিয়েছেন। একই সঙ্গে তাঁকে আবার বাংলায় ফিরে আসার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আপনি এতদিন বাংলায় ছিলেন, রাজ্যকে ভাল করে চিনেছেন। তাই আবার বাংলায় আসুন।”

রাষ্ট্রপতির সফরের আগে এই পদত্যাগের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তিনি জানান, প্রাক্তন রাজ্যপালের বাগডোগরায় রাষ্ট্রপতির অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। সেই জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিমানও প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে দিল্লিতে ডাক পড়ায় তিনি আর সেখানে যেতে পারেননি। এরপর বাগডোগরায় না গিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেন রাজ্যপাল।

প্রাক্তন রাজ্যপালের আচরণ নিয়েও এদিন প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। তিনি জানান, রাজভবনে না থেকে হোটেলে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন বোস। কিন্তু মমতা নিজেই তাঁকে 'সৌজন্য'-এ থাকার অনুরোধ জানান। মুখ্যমন্ত্রীর মতে, এই আবাসন বিশেষ অতিথিদের জন্যই ব্যবহৃত হয় এবং নতুন রাজ্যপাল এখনও শপথ না নেওয়ায় আপাতত সেখানে থাকতেই বলা হয়েছে তাঁকে।

এদিকে প্রাক্তন রাজ্যপাল বাংলায় ভোট দিতে আসবেন কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তর দেননি মমতা। তবে তিনি বলেন, ভোট যখন রয়েছে, তখন নিশ্চয়ই তিনি আসবেন। এর আগে অবশ্য সিভি আনন্দ বোস নিজেও জানিয়েছিলেন, তিনি বাংলার ভোটার এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চান।

ইস্তফা পত্রে কী লিখেছিলেন বিদায়ী রাজ্যপাল সি ভি আনন্দ বোস?

ওই চিঠিতে তিনি রাষ্ট্রপতিকে ‘প্রণাম’ জানিয়ে লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। তাছাড়া সেই চিঠিতে রাষ্ট্রপতি ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নেতৃত্বকে তিনি ধন্যবাদ জানান। রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করার সময় তাঁদের কাছ থেকে যে সহযোগিতা ও দিকনির্দেশনা পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সিভি আনন্দ বোস।

নতুন রাজ্যপাল

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য তিনি কেন্দ্রীয় মহলে পরিচিত এক মুখ আর এন রবি। তাঁর পুরো নাম - রবীন্দ্র নারায়ণ রবি, জন্ম ৩ এপ্রিল ১৯৫২। ২০২১ সাল থেকে তামিলনাড়ুর ১৫তম এবং বর্তমান রাজ্যপাল তিনি।

এর আগে তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল (২০১৯–২০২১) ছিলেন এবং মেঘালয়ের রাজ্যপাল (অতিরিক্ত দায়িত্বে) (২০১৯–২০২০) হিসেবেও দায়িত্ব সামলেছেন রবি।

১৯৭৬ ব্যাচের কেরল ক্যাডারের একজন আইপিএস আর এন রবি। একটা সময় তিনি ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নাগা শান্তি আলোচনায় (সেপ্টেম্বর ২০১৪ থেকে মার্চ ২০২২ পর্যন্ত) ভারতের সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।


```