Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পার্থর পুজোর উদ্বোধনে মমতা গেলেন না, তা হলে মঞ্চে কাদের তুলল নাকতলা উদয়ন!

রফিকুল জামাদার ও সুকমল শীল তৃণমূল নেতারা ঘরোয়া আলোচনায় প্রায় সকলেই বলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যে অস্বস্তি হয়েছে, তা আর কারও জন্য হয়নি। বস্তুত সেই কারণে দিদি যে এ বার পার্থ চট্টোপাধ্যায়ের প

পার্থর পুজোর উদ্বোধনে মমতা গেলেন না, তা হলে মঞ্চে কাদের তুলল নাকতলা উদয়ন!

শেষ আপডেট: 28 September 2022 16:21

রফিকুল জামাদার ও সুকমল শীল

তৃণমূল নেতারা ঘরোয়া আলোচনায় প্রায় সকলেই বলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যে অস্বস্তি হয়েছে, তা আর কারও জন্য হয়নি। বস্তুত সেই কারণে দিদি যে এ বার পার্থ চট্টোপাধ্যায়ের পুজো তথা নাকতলা উদয়নের মণ্ডপ উদ্বোধন করবেন না সেই সম্ভাবনার কথা দ্য ওয়ালে আগেই লেখা হয়েছিল। হলও তাই।

বুধবার ছিল তৃতীয়া। এদিন ঢাক বাজিয়ে অরূপ বিশ্বাসের পুজো তথা সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে অন্য আরও মণ্ডপে গিয়েছেন। কিন্তু নাকতলার (Naktala Udayan Sangha) দিকে যাননি। বরং নবান্ন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী ওদিকে যাবেন না। শেষমেশ এদিনই অন্য ভাবে পুজোর উদ্বোধন করেছেন নাকতলা উদয়নের কর্মকর্তারা।

বুধবার সন্ধেয় নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো (Durga Puja 2022) উদ্বোধন করেছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজের কাজের মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করা এক ঝাঁক মহিলা। সেই তালিকা ছিলেন পরিচারিকা, মৃৎশিল্পী, ট্যাক্সি চালক, যৌনকর্মী, চা দোকানি, সাংবাদিক প্রমুখ। কিন্তু মণ্ডপের দশ মিটারের মধ্যেও কোনও তৃণমূল নেতাকে দেখা যায়নি।

নাকতলার পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল। কিন্তু কোনও উত্তর আসেনি। মুখ্যমন্ত্রী ছাড়া তৃণমূলের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই জোড়াফুলের আর কেউ আসেননি।

এই নাকতলার উদয়নের মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অর্পিতা মুখোপাধ্যায়কে তুলেছিলেন পার্থ। ওড়িয়া ছবির বড় অভিনেত্রী বলে মুখ্যমন্ত্রীর সামনে অর্পিতার পরিচয় দিয়েছিলেন। পরে সেই ছবিকে রাজনৈতিক হাতিয়ার করেছে বিজেপি। মমতা ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের মতে, নাকতলায় ফের উপস্থিত হয়ে সেই সব স্মৃতি আর তাজা করতে চাননি মুখ্যমন্ত্রী।

মমতার কাঁধে ঢাক! দিদির তালে জমে গেল সুরুচির মণ্ডপ, সঙ্গতে ববি-অরূপ


```