Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

'সব কিছু অমিত শাহের পরিকল্পনা, ওঁকে ইস্তফা দিতে হবে', কালিয়াচকের ঘটনায় মমতার তিরে বিজেপি

মালদহের ঘটনা প্রঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, মানুষকে প্ররোচনা দেওয়া হচ্ছে। কিন্তু লড়াই শান্তিপূর্ণ ভাবে করতে হবে। মালদহের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের তির এআইএমআইএম নেতা ওয়েইসির দিকে।

'সব কিছু অমিত শাহের পরিকল্পনা, ওঁকে ইস্তফা দিতে হবে', কালিয়াচকের ঘটনায় মমতার তিরে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 April 2026 12:53

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে মালদহের একটি গ্রামে SIR-এর কাজে নিযুক্ত ৭ বিচারককে বুধবার ঘণ্টার পর ঘণ্টা ধরে ঘেরাও করে রাখা হয়। তাঁদের উদ্ধার করে ফেরানোর সময়ে গাড়ির উপর ইট পাটকেল ছোড়া হয় বলেও অভিযোগ। এই ঘটনা নিয়ে মুর্শিদাবাদের সভা থেকে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, "সব কিছু অমিত শাহ পরিকল্পনা করে করিয়েছেন। ওঁকে ইস্তফা দিতে হবে।"  

বুধবারের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সকলকে সাবধান করে দিয়েছেন। তাঁর দাবি, মানুষকে প্ররোচনা দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, "যাদের নাম বাদ পড়েছে তাদের সাহায্য করার জন্য আইনজীবী আমরা দেবো। কিন্তু লড়াই আমাদের শান্তিপূর্ণ ভাবে করতে হবে।"

মালদহের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের তির এআইএমআইএম নেতা ওয়েইসির দিকে। তাঁর অভিযোগ, "হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এল, বিজেপি আপনাদের টাকা দিয়ে উত্তেজিত করল, বিচারপতিদের দের ঘেরাও করাল।" তাঁর অভিযোগ, নির্বাচনের মাধ্যমে বাংলা দখল করতে পারবে না বিজেপি, তাই ঘুরিয়ে রাজ্যের শাসন দখলের পরিকল্পনা করছে। তিনি বলেন, "বিজেপির গেমপ্ল্যান নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করা।" তিনি আরও বলেন, "নির্বাচন বাতিল করে দিলে আগামিদিনে আপনাদের ভোটাধিকার থাকবে না। বাংলাকে বিক্রি করে দেবে।"  

রাজ্যবাসীর কাছে তাঁর আবেদন, আমায় বিশ্বাস করলে, "কোনও প্ররোচনা বা উত্তেজনায় পা দেবেন না। কোনও বিচারকের কাছে যাবেন না। কারও কথায় কান দেবেন না।" তিনি সাবধান করে দিয়ে বলেন, "বিজেপি এবং আপনাদের মধ্যে কমিউনাল লোক ঢুকেছে। হায়দরাবাদ থেকে উড়ে এসেছে। টাকা নিয়ে ভোট ভাগের চেষ্টা করছে।"

এসআইআর আবহে নিজের ভোটাধিকার রক্ষার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "নিজেদের রক্ষা করুন। আমি বলেছি, আপনাদের আমি রক্ষা করব। আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না।" তিনি মনে করিয়ে দেন, "আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনাদের বিরুদ্ধে সিবিআই এনআইএ ব্যবহার করবে।"  নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতার দাবি, "আমার হাতে আইন নেই। আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। কিন্তু নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ। এটা আমার দোষ নয়। এটা কমিশনের দোষ। তারা নিজেদের লোক বসিয়ে কাউকে নিরাপত্তা দিতে পারেনি।" আধিকারিকদের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "আমার সঙ্গে কেউ যোগাযোগ করে না। কোনও আধিকারিক আমার সঙ্গে যোগাযোগ করেন না। আপনাদের দায়িত্ব আইনশৃঙ্খলা ঠিক রাখা।"

হুমায়ুন কবীরকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, "আপনাদের মধ্যের গদ্দাররা দিল্লি থেকে টাকা খাচ্ছে। কেউ বারণ করেনি মন্দির-মসজিদ করতে। কিন্তু নির্বচনের আগে কেন? কত টাকা পেয়েছেন আপনারা? হায়দ্রাবাদ থেকে নেতা এনেছেন, যারা বিহারে ভোট ভাগ করে বিজেপিকে জিতিয়েছে।" তিনি আরও বলেন, "বুকের পাটা থাকলে উত্তর প্রদেশে গিয়ে করে আসুন। যেখানে ভেঙেছে সেই মাটিতে গিয়ে করে আসুন।" মালদহের মানুষের কাছে শান্তি রক্ষার আবেদন জানিয়ে তিনি বলেন, "আপনার ছেলে-মেয়েরা গ্রেপ্তার হবে। মালদহে যারা অশান্তি করছেন তাদের বলছি শান্ত হন। কাল জুম্মা বার। কারও কথায় উত্তেজিত হবেন না। অনেক অন্যায় বাংলার উপর চলছে।"    


```