Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

জমির পাট্টা, সঙ্গে বাড়ি তৈরির টাকা, আলিপুরদুয়ার থেকে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই সেই জমিতে বাড়ি তৈরি করার জন্য টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

জমির পাট্টা, সঙ্গে বাড়ি তৈরির টাকা, আলিপুরদুয়ার থেকে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 10 December 2023 14:32

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে চা বাগানের শ্রমিকদের জন্য বিভিন্ন সুবিধা প্রদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে রয়েছে আদিবাসীদের শংসাপত্র প্রদান, মাসিক ভাতা সহ একগুচ্ছ ঘোষণা। রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই সেই জমিতে বাড়ি তৈরি করার জন্য টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী ৪ হাজার ৬৪২ জন চা শ্রমিকের হাতে পাট্টা তুলে দিয়েছেন। শুধু পাট্টা নয়, সেই জমিতে বাড়ি তৈরি করার জন্য প্রত্যেককে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে মমতা বলেন, 'আরও ১৩ হাজার শ্রমিককে পাট্টা ও বাড়ি তৈরির টাকা দেওয়া হবে।' পাশাপাশি বন্ধ চা বাগানের শ্রমিকদের জন্যও মাসিক ভাতার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয়ে ওই শ্রমিকদের পরিবারকে। মমতা বলেন, 'আমরা কথা দিয়ে কথা রাখি। বিজেপি বন্ধ চা বাগান খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখনও তালা বন্ধ। বিজেপি কথা রাখেনি।'

এদিনের অনুষ্ঠান থেকেই কৃষকদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার থেকে মমতা বলেন, 'বৃষ্টির জন্য অনেক কৃষকের শস্য নষ্ট হয়েছে। প্রত্যেকে বছর রাজ্যের কৃষকদের সহায়তার জন্য ১০ হাজার টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। বছরে দুই দফায় এই টাকা দেওয়া হয়ে থাকে। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে কৃষকদের একাউন্টে ৫ হাজার টাকা করে ঢুকে যাবে।  কৃষকদের যাঁদের শস্য বিমা করা আছে, তাঁরা টাকা পাবেন।'

আলিপুরদুয়ারের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ইতিমধ্যেই ৪৩ হাজার মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে ১ লাখ ২০ হাজার মানুষ যাতে সেই সুবিধা পান, তা দেখা হবে। কাউকে আর পানীয় জলের কষ্ট করতে হবে না।'

আদিবাসীদের জন্য শংসাপত্র দেওয়ার কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে ভুয়ো শংসাপত্র নিয়েও সরব হন তিনি। তাঁর কথায়, 'অনেক আদিবাসীর কাছেই শংসাপত্র নেই। তাই সরকারি সুবিধাও পাচ্ছেন না। তবে পরিবারের কারও যদি একজনের শংসাপত্র থাকে, তবে দুয়ারে সরকার ক্যাম্পে আসুন। সব সুবিধা পাবেন।' 

তারপরই মুখ্যমন্ত্রী বলেন, 'আদিবাসীদের নাম করে অনেকে শংসাপত্র বানিয়ে নিচ্ছে। এ ব্যাপারে সরকার ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ভুয়ো শংসাপত্র বাতিল করবে সরকার।' পাহাড়ে আইটি হাব ও কর্মসংস্থানের কথা ঘোষণা করেছেন মমতা।


```