Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

WB SIR: ফের সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়! জুডিশিয়াল অফিসারদের প্রসঙ্গে বড় অভিযোগ

এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট বড় নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্টকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি খতিয়ে দেখতে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।

WB SIR: ফের সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়! জুডিশিয়াল অফিসারদের প্রসঙ্গে বড় অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 February 2026 11:43

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) নির্ঘণ্ট ঘোষণা হতে আর মাত্র কদিন। তার আগে এসআইআর (West Bengal SIR) নিয়ে বিতর্ক এবং ডামাডোল বেড়েই চলেছে। কারণ ফের একবার সুপ্রিম কোর্টের (Supreme Court SIR) দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জুডিশিয়াল অফিসারদের প্রসঙ্গে বড় অভিযোগ রয়েছে তাঁর।

এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court SIR) বড় নির্দেশ দিয়েছিল। কলকাতা হাইকোর্টকে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি (Logical Discrepency) খতিয়ে দেখতে জুডিশিয়াল অফিসার (Judicial Officers) নিয়োগের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ইতিমধ্যে এও জানা গেছে, বাইরের রাজ্য (ওড়িশা, ঝাড়খণ্ড) থেকে এ রাজ্যে অফিসাররা আসছেন। এই আবহেই ফের একবার সুপ্রিম কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বাংলার মুখ্যমন্ত্রীর অভিযোগ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। এই নিয়েই সুপ্রিম কোর্টর প্রধান বিচারপতি সূর্য কান্তের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিবাল। তাঁর বক্তব্য, কোন নথি গ্রহণ করতে হবে, কোনটা হবে না এই নির্দেশ জুডিশিয়াল অফিসারদের দিচ্ছে কমিশন। স্পষ্টত, শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করছে তাঁরা।

তাঁর এও অভিযোগ, এসডিও-দের ডোমিসাইল সার্টিফিকেট নিতে বারণ করা হচ্ছে। জুডিশিয়াল অফিসারদের নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মতামত নিচ্ছে না কমিশন। সুতরাং, যেভাবে নিয়োগের নির্দেশিকা জারি করা হয়েছে তা অবৈধ। তবে সুপ্রিম কোর্ট বিষয়টিতে ততোধিক গুরুত্ব দেয়নি।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ - জুডিশিয়াল অফিসারদের সন্দেহ করা বন্ধ করুক রাজ্য। বিচারপতি জয়মাল্য বাগচীর বক্তব্য, কমিশন যদি প্রশিক্ষণ না দেয়, তাহলে কে দেবে। তাঁরাই তো স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন যে কোন কোন নথি গৃহীত হবে। তবে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে তা খতিয়ে দেখার কথাই বলেছে সুপ্রিম কোর্ট। 

উল্লেখ্য, এর আগের এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চের শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়ে তিনি রাজ্যের বিভিন্ন অসুবিধার কথা আদালতে তুলে ধরেন। তাঁর অভিযোগ ছিল, এসআইআর প্রক্রিয়ায় শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই নিশানা করা হচ্ছে। তিন মাসের মধ্যে কাজ শেষ করার তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি, এই প্রক্রিয়ার মধ্যেই রাজ্যে একাধিক মৃত্যুর বিষয়ও আদালতের নজরে আনেন মুখ্যমন্ত্রী। ওই শুনানির পরেই সুপ্রিম কোর্ট তিনটি নির্দেশ দেয়।

তবে আদালত আরও জানিয়ে দেয়, এসআইআর-এর কাজে কোনও রকম বাধা সহ্য করা হবে না। একই সঙ্গে কমিশনের কাজ ও বাস্তব পরিস্থিতির মধ্যে সামঞ্জস্যের অভাব রয়েছে বলেও মন্তব্য করে শীর্ষ আদালত। 


```