Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধুর জন্মদিনে ঘরে ঢুকিয়ে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, মালদহে অভিযুক্ত দলের নেতাই

ঘটনাস্থল ইংরেজবাজার থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম। নিহত আবুল কালাম আজাদের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে জাল সার্টিফিকেট ও নথিপত্র তৈরির একাধিক অভিযোগ ছিল।

বন্ধুর জন্মদিনে ঘরে ঢুকিয়ে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, মালদহে অভিযুক্ত দলের নেতাই

নিহত তৃণমূল নেতা

শেষ আপডেট: 11 July 2025 14:29

দ্য ওয়াল ব্যুরো: মালদহের লক্ষ্মীপুরে বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত ছিলেন তৃণমূল নেতা (TMC Leader) আবুল কালাম আজাদ। সেখানেই ঘরের মধ্যে তাঁকে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে তাঁকে কুপিয়ে হত্যা (Murder) করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত, আর এক তৃণমূল নেতা মইনুল শেখ— যিনি একসময় কংগ্রেসে যোগ দিলেও পরে ফের তৃণমূলে ফিরে আসেন।

ঘটনাস্থল ইংরেজবাজার থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম। নিহত আবুল কালাম আজাদের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে জাল সার্টিফিকেট ও নথিপত্র তৈরির একাধিক অভিযোগ ছিল। সম্প্রতি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জমি আত্মসাতের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই ঘটনার সঙ্গে তাঁরই এক সময়ের ব্যবসায়িক সঙ্গী মইনুল শেখ জড়িত বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, জমিজমা এবং টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরেই আজাদ ও মইনুলের মধ্যে বিরোধ চলছিল। দু’জনেই জমি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নয় বিঘা জমির মালিকানা নিয়ে শুরু হওয়া বিবাদ শেষ পর্যন্ত খুনে গিয়ে ঠেকে বলে অনুমান তদন্তকারীদের।

তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী বলেন, “এই ঘটনার সঙ্গে দল কোনওভাবেই যুক্ত নয়। অভিযুক্ত যেই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।” পুলিশ ইতিমধ্যেই মইনুল শেখকে আটক করেছে। ঘটনার তদন্ত চলছে।

এই ঘটনার ঠিক আগের দিনেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গুলি ও কোপ মারা হয় তৃণমূল নেতা রজ্জাক খাঁকে, যিনি বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত। টানা দু'টি রাজনৈতিক খুনে অস্বস্তিতে শাসকদল। 


```