Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ভাঙড়ে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে পরিকল্পনামাফিক খুন তৃণমূল নেতা, আটক ২

খুনের পর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

ভাঙড়ে দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে পরিকল্পনামাফিক খুন তৃণমূল নেতা, আটক ২

শেষ আপডেট: 11 July 2025 09:01

দ্য ওয়াল ব্যুরো: আবারও উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar Death)। বৃহস্পতিবার সন্ধেয় চালতাবেড়িয়া অঞ্চলে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান তৃণমূল নেতা(TMC Leader) রাজ্জাক খাঁ (Rajjak Khan)। এবার সেই ঘটনায় ২ জনকে আটক করল পুলিশ।

রাজ্জাক খাঁয়ের খুনের পর থেকেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

কী ঘটেছিল বৃহস্পতিবার সন্ধেবেলা? প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে করে এসে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী রাজ্জাক খাঁর উপর গুলি চালায়। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে তাঁকে ধারাল অস্ত্রের কোপও মারা হয়। এরপর রক্তাক্ত অবস্থায় রাজ্জাককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এই নিয়ে নানা মুনির নানা মত সামনে আসছে। কেউ বলছেন গোষ্ঠীদ্বন্দ্বই আসল কারণ, কেউ আবার বিরোধী দলের দিকে আঙুল তুলছেন। ওয়াকিবহাল মহলের মতে, ভোট পরবর্তী উত্তেজনা থেকে শুরু করে বিরোধী সহাবস্থান, ভাঙড় আছে সেই ভাঙড়েই।

মৃত রাজ্জাকের সঙ্গে ক্যানিং পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠতা ছিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরেই সংগঠনের কাজ করছিলেন তিনি। তৃণমূলের অঞ্চল স্তরের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন রাজ্জাক। স্থানীয়দের দাবি, তাঁর জনপ্রিয়তা এবং রাজনৈতিক সক্রিয়তাই তাঁকে ‘টার্গেট’ বানিয়েছে। ফলে পরিকল্পিত খুন বলেই দাবি তৃণমূল কর্মীদের একাংশের।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে চালতাবেড়িয়া ও পার্শ্ববর্তী এলাকা। দোষীদের দ্রুত গ্রেফতারির দাবিতে রাস্তায় নামেন তৃণমূল সমর্থকেরা। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।

এদিকে, রাজ্জাক খাঁর মৃত্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক শওকত মোল্লা। তাঁর অভিযোগ, ‘‘রাজ্জাক আজ দু’টি মিটিং শেষ করে বাড়ি ফিরছিল। সেই সময় পরিকল্পিতভাবে খুন করা হয়। এই ঘটনার পেছনে আইএসএফ-এর আশ্রয়ে থাকা দুষ্কৃতীদের হাত রয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি দোষীদের দ্রুত পাকড়াও করা হোক।’

এদিকে আইএসএফের বক্তব্য সামনে এসেছে। তারা সাফ জানিয়েছে, এই ঘটনায় দল কোনভাবেই জড়িত নয়। পাল্টা অভিযোগের তির তৃণমূলের দিকেই।


```