Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পর পর চার বার কম্পন মহারাষ্ট্রে, দু'দিনে মোট সাত বার, দেওয়াল ধসে মৃত ১

দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে মোট সাত বার কম্পন অনুভূত হয়েছে মহারাষ্ট্রের পালঘর ও লাগোয়া জেলাগুলিতে, এমনটাই জানিয়েছে জিওলজিক্যাল সার্ভে। বৃহস্পতিবার ভোর রাতে ফের কেঁপে ওঠে পালঘরের দাহানু ও তালসারি তালুক। দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির

পর পর চার বার কম্পন মহারাষ্ট্রে, দু'দিনে মোট সাত বার, দেওয়াল ধসে মৃত ১

শেষ আপডেট: 24 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বুধবার থেকে মোট সাত বার কম্পন অনুভূত হয়েছে মহারাষ্ট্রের পালঘর ও লাগোয়া জেলাগুলিতে, এমনটাই জানিয়েছে জিওলজিক্যাল সার্ভে। বৃহস্পতিবার ভোর রাতে ফের কেঁপে ওঠে পালঘরের দাহানু ও তালসারি তালুক। দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। কম্পন থেমে যাওয়ার পরেও আফটার শক ছিল বেশ কিছুক্ষণ। তাতেও আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। বুধবার রাত ১টা থেকে সোয়া ১টার মধ্যে মোট দু'বার কম্পন অনুভূত হয় পালঘরে। জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮ ও ৩.৬। ভোর রাতের দিকে ফের কেঁপে ওঠে দাহানু, তালসারি ও বইসার এলাকা। রিখটার স্কেলে তীব্রতা ধরা পড়ে ২.৯ ও ২.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল দুনডালওয়াড়ি গ্রামের থেকে ১০ কিলোমিটার গভীরে। পালগড় বিপর্জয় মোকাবিলা দফতরের প্রধান বিবেকানন্দ কদমের কথায়, পরপর মৃদু কম্পনের জেরে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন বাসিন্দারা। বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আরও হুড়োহুড়ি পড়ে যায়। প্রশাসন সূত্রে খবর, এই কম্পনের জেরেই দাহানুর ভাসাভলাপাড়ায় একটি বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ঋষ্য মেঘওয়ালে (৫৫) নামে এক ব্যক্তির।  গুরুতর জখম তাঁর স্ত্রীও। পুণের আবহাওয়া বিজ্ঞান দফতর জানাচ্ছে, মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চল জুড়ে কম্পন টের পাওয়া গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সে ভাবে জানা যায়নি। পালঘরের জেলাশাসক কৈলাশ শিন্দে জানিয়েছেন, উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে।আর কোনও প্রাণহানির ঘটনা ঘটেছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

```