Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR এর নথি যাচাইয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, স্পষ্ট জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি করা নির্দেশিকায় ভোটার তালিকা সংশোধনের সময় যে নথিগুলিকে বৈধ হিসেবে ধরা হয়েছে, তার তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই। 

SIR এর নথি যাচাইয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, স্পষ্ট জানাল নির্বাচন কমিশন

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 January 2026 20:44

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা সংশোধনের (SIR, ২০২৬) ক্ষেত্রে মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষার অ্যাডমিট কার্ডকে বৈধ নথি (SIR documents) হিসেবে মান্যতা দেওয়ার প্রস্তাব খারিজ (Madhyamik Admit Card, not acceptable,) করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই মর্মে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে ভারতের নির্বাচন কমিশন (Election Commission)।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি করা নির্দেশিকায় ভোটার তালিকা সংশোধনের সময় যে নথিগুলিকে বৈধ হিসেবে ধরা হয়েছে, তার তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই। সেই কারণেই রাজ্যের তরফে পাঠানো প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় বলে মত কমিশনের।

 

কমিশনের চিঠিতে স্পষ্ট করা হয়েছে, নথি যাচাইয়ের ক্ষেত্রে পূর্বনির্ধারিত তালিকার বাইরে গিয়ে নতুন কোনও নথিকে অন্তর্ভুক্ত করা যাবে না। ফলে আসন্ন ভোটার তালিকা সংশোধনের সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যাবে না বলেই কার্যত চূড়ান্ত সিদ্ধান্তর কথা জানিয়ে দিল কমিশন। 

এই সিদ্ধান্তে বিশেষ করে প্রথমবার ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ায় যুক্ত বহু পড়ুয়া ও তরুণ-তরুণীর অসুবিধা হতে পারে বলে মনে করছে প্রশাসনের একাংশ। যদিও কমিশনের অবস্থান, নথি যাচাইয়ের ক্ষেত্রে একরকম নিয়ম বজায় রাখাই স্বচ্ছতার জন্য জরুরি।

ভোটের মুখে ভোটার তালিকা সংশোধন ঘিরে যখন রাজ্যজুড়ে তৎপরতা বাড়ছে, ঠিক তখনই কমিশনের এই সিদ্ধান্ত রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


```